আপন ঘর বীাচান ৭৭ দাড়িয়ে বললো, ইয়া রাসূলাল্লাহ! আপনি একবার আমার কোমরে আঘাত করেছিলেন, আমি তার বদলা নিতে চাই! একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনরূপ বিরক্ত না হয়ে বললেন, এসো! বদলা নিয়ে নাও, কোমরে আঘাত করো! এ সাহাবী যখন কোমরের বরাবর এসে গেল তখন বললো, যখন আপনি আমার এখন আপনার কোমর ঢাকা, এ অবস্থায়ই যদি আমি বদলা নেই তাহলে তা পূর্ণ বদলা হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদর জড়িয়ে ছিলেন, তিনি বললেন, আমি চাদর তুলে ধরছি। সুতরাং যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে নিলেন, তখন উক্ত সাহাবী আগে বেড়ে মহানবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীঠস্থ মোহরে নবুওয়াতকে চুম্বন করলো । অতঃপর সে বললো, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এ গোস্তাখি শুধুমাত্র মোহরে নবুওয়াত চুম্বনের নিয়তে করেছি, মেহেরবানী করে আমাকে মাফ করে দিন! (মাজমাউজ্ জাওয়ায়েদ, ৯ম খণ্ড ২৭ পৃঃ) মোটকথা এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সাহাবায়ে কিরামের রোঃ) নিকট পেশ করেছেন। এখন ভেবে দেখুন, আমার আপনার স্থান কোথায়? যদি আমরাও আমাদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিকট এ মর্মে চিঠি লিখি, তাহলে এতে আমাদের কি ক্ষতিটা হবে। আল্লাহ্ যদি মেহেরবানী করে এ অছিলায় মাফ করে দেন। আর সুন্নাতের অনুসরণের নিয়তে যখন আমরা একাজ করবো, তখন এ নিয়তের বরকতে আল্লাহ্ পাক হয়তো বা আমাদের বৈতরণী পার করে দিবেন। আল্লাহ্ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিন । আমীন । ইসলামের একটি মূলনীতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটি উসুল বা মূলনীতি এভাবে বর্ণনা করেছেন যে, ঈমানের দাবী হলো, নিজের জন্য 45114010113 8,00এ
— Page 76 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.