Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ আপন ঘর বাচান হবে । আর যদি এমন হয় যে, এক ব্যক্তি লজ্জিত হয়ে কারো নিকট মাফ চাচ্ছে, অথচ সে মাফ করছে না এবং বলে যে আমি মাফ করবো না। তখন আল্লাহ্‌ পাক বলে থাকেন, “আমিও সেদিন তাকে মাফ করবো না। তুমি যখন আমার বান্দাকে মাফ করছো না, আমিই বা তোমাকে কিভাবে মাফ করতে পারি। এটা খুবই মারাত্মক ব্যাপার । কাজেই যদি কেউ কারো নিকট অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে তার দায়িত্ব পালন করে ফেললো এবং দায়িত্‌ মুক্ত হলো, চাই যার নিকট ক্ষমা চাওয়া হলো সে মাফ করুক বা না করুক। কারো হকৃ্‌ নষ্ট করে থাকলে, তার নিকট মাফ চেয়ে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা চাওয়া আমার ও আপনার কি মূল্য আছে? স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দীড়িয়ে সাহাবায়ে কিরামকে (রাঃ) সম্বোধন করে বললেন, “আজ আমি আমাকে তোমাদের নিকট সমর্পন করছি, যদি কোন ব্যক্তি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকো, অথবা আমি কারো শারীরিক বা আর্থিক ক্ষতি করে থাকি, তাহলে আমি এখন তোমাদের সামনে দাড়িয়ে আছি, যদি কেউ প্রতিশোধ নিতে চাও, তাহলে প্রতিশোধ নিয়ে নাও। আর যদি মাফ করতে চাও, তাহলে মাফ করে দাও। যাতে করে কিয়ামতের কঠিন দিনে আমার উপর তোমাদের কোন হক্‌ বাকী না থাকে। এবার বলুন! সমগ্ধ জগতের রহমত, মানব জাতির আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটি মাত্র ইশারায় সাহাবায়ে কিরাম রোঃ) নিজেদের প্রাণ উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন, স্বয়ং তিনি বলছেন যে, যদি আমি কারো প্রতি অন্যায় করে থাকি, কারো হক্‌ নষ্ট করে থাকি, তাহলে সে যেন আমার নিকট হতে প্রতিশোধ নিয়ে নেয়। এ কথার পরিপ্রেক্ষিতে এক সাহাবী ৬.1 14010118004

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।