আপন ঘর বাঁচান ৭৫ শফী সাহেব (রহঃ) একটি চিঠি লিখে সংশ্রিষ্ট ব্যক্তিবর্গের নিকট প্রেরণ করেছিলেন । সে চিঠিতে লিখা ছিলো “সমগ্র জীবনে আপনার কত হক্ যে নষ্ট করেছি, তার হিসেব নেই, কত অন্যায় আপনার সাথে করেছি তারও ইয়ত্তা নেই, আমি সামগ্রিকভাবে সকল অপরাধের ক্ষমা চেয়ে নিচ্ছি যে, আল্লাহ্র ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। এ চিঠি তাদের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিকে পাঠিয়েছেন । আশা করা যায় যে, গোনাহ্ থেকে মুক্তি দান করেছেন। কিন্ত যদি এমন লোকের হক্ নষ্ট করে থাকে যার থেকে এখন মাফ করানো সম্ভব নয়। কারণ হয়তো এ ব্যক্তির মৃত্যু হয়েছে নতুবা সে এমন জায়গায় আছে যার ঠিকানা জানা নেই কিংবা জানাও সম্ভব নয়। এ সকল অবস্থার জন্য হযরত হাসান বসরী (রহঃ) বলেছেন যে, যার গীবত করেছো কিংবা, যার হক্ নষ্ট করেছো তার জন্য খুব বেশি বেশি দু'আ করো যে, হে আল্লাহ! আমি তার যে গীবত করেছি এবং তার হক্ নষ্ট করেছি, এটাকে তার মর্যাদা বৃদ্ধির কারণ বানান এবং তাকে দুনিয়া ও আখিরাতের উন্নতি দান করুন। সাথে সাথে বেশি বেশি তৌবা ও ইস্তিগফারও করবে । কারণ গোনাহ্ ও শাস্তি থেকে বাচার এও একটি উপায়। যদি আমরাও আমাদের সাথে সং ব্যক্তিদেরকে এ ধরনের চিঠি লিখি তাহলে কি আমাদের নাক কাটা যাবে? নাকি আমাদের বে-ইজ্জতি হবে? যদি আমরাও হিম্মত করে এরূপ চিঠি লিখতে পারি, তাহলে এর উসিলায় আল্লাহ্ পাক আমাদেরকে মাফও করে দিতে পারেন। ক্ষমা চাওয়া ও ক্ষমা করার ফযিলত হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, যদি আল্লাহ্ পাকের কোন বান্দা কারো নিকট ক্ষমা চায় এবং তা আন্তরিকভাবেই চায়। এখন যদি যার নিকট মাফ চাওয়া হয় সে ক্ষমা প্রার্থীর এ করুন ও লজ্জিত অবস্থা দেখে তাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ্ পাকও তাকে সে কঠিন 11001 13/5.0014
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।