৭8 আপন ঘর বাঁচান অন্যের দোষ চর্চা কিভাবে করি এবং সাথে সাথে এ সকল আযাবের কথাও ভাবুন যা গীবতের কারণে হবে ! যেমন গীবতের একটি বাক্যও যদি মুখ থেকে বের হয়ে যায় তাহলে এর পরিনাম কত ভয়াবহ হবে। আল্লাহ্ পাকের দরবারে এ দু'আও করতে থাকুন £ হে আল্লাহ্ আমাকে এ ভয়াবহ বিপদ হতে রক্ষা করো। যখন মজলিসে কোন লোকের দোষের আলোচনার সূচনা হয়, তখন সাথে সাথে আল্লাহ্ পাকের দিকে রুজু করে দু'আ করতে হবে, হে আল্লাহ! এ মজলিসে মানুষের গীবত শুরু হচ্ছে, আমাকে এ থেকে হিফাযত করুন, আমি যেন এ মারাত্মক আলোচনায় লিপ্ত না হই। গীবতের কাফফারা একটি হাদীসে (যা সনদের দিক দিয়ে দুর্বল হলেও অর্থের দিক দিয়ে সহীহ্) বর্ণিত আছে যে, যদি কারো গীবত হয়েই যায়, তাহলে এর কাফফারা হলো, যার গীবত করা হয়েছে তার জন্য বেশি বেশি দু'আ করা, ইস্তিগফার করা । যেমন আজ কারো হুশ হলো এবং সে ভাবলো যে আমিতো বিরাট অন্যায় করেছি, সারা জীবনতো শুধু মানুষের গীবত করেছি, কার কার গীবত করেছি তাও জানা নেই, ভবিষ্যতে ইনশাআল্লাহ! আর কারো গীবত করবো না। কিন্ত অতীতে হ'তে মাফ-ই-বা কিভাবে নেবো? এ অবস্থায় তাদের জন্য দু'আ এবং ইস্তিগফার করা ছাড়া বাচার কোন পথ নেই। কাজেই তাদের জন্য দু'আও ইস্তিগফারই করতে হবে । মিশকাত শরীফ যবান্বের হিফাযত অধ্যায় হাদীস নম্বর ৪৮৭৭-কিতাবুল আদাব) কারো হকৃ নষ্ট হলে . কারো হক্ নষ্ট হলে যে গোনাহ্ এবং শাস্তি হবে, এ থেকে বাচার উপায় কি? এ-ব্যাপারে হযরত হাকীমুল উম্মত মাওলানা আশ্রাফ আলী সাহেব থানভী (রহঃ) এবং আমার শ্রদ্ধেয় পিতা জনাব মুফতী ৬.1 14010118004
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।