আপন ঘর বাচান ৭৩ করা হয়েছে তার নিকট গিয়ে একথা বলা যে, ভাই! আমি তোমার গীবত করেছি, আমাকে মেহেরবাণী করে মাফ করে দাও। আল্লাহ্ পাকের কিছু খাস (বিশেষ) বান্দী এমনও আছেন যারা যথার্থই এমন করে থাকেন। গীবত থেকে বাচার উপায় হযরত থানভী রেহঃ) বলেছেন, কোন কোন লোক আমার নিকট এসে বলে যে, “আমি আপনার গীবত করেছি, মেহেরবানী করে আমাকে মাফ করে দিন।” আমি তাদেরকে বলি “এক শর্তে আমি তোমাকে মাফ করতে পারি, আর তাহলো, প্রথমে বলতে হবে আমার কি গীবত করেছো, যাতে করে আমি জানতে পারি যে, মানুষেরা আমার সম্পর্কে কি বলে থাকে । যদি আমার সামনে বলতে পারো তাহলে মাফ পাবে ।” অতঃপর হযরত থানতী রেহঃ) বলেন, “আমি তা এজন্য শুনে থাকি যে, হতে পারে আমার যে দোষ নিয়ে আলোচনা করেছে, তা প্রকৃত পক্ষেই আমার মধ্যে আছে, তাহলে সে সম্পর্কে আমি জানতে পারবো এবং তা থেকে আল্লাহ্ পাক আমাকে হয়তো বেঁচে থাকার তৌফিক দিবেন ।” সুতরাং যদি কোন সময় গীবত হয়েই যায়, তাহলে তার চিসিৎসা হলো, তাকে বলে দাও, “ভাই আমি তোমার গীবত করে ফেলেছি, মেহেরবানী করে আমাকে মাফ করে দাও ।” একথা বলার সময় যদিও মনের উপর প্রচণ্ড আঘাত আসবে, হৃদয়ের উপর করাত চালাতে হবে, কারণ একথা বলা খুবই কষ্টকর, কিন্তু প্রকৃত চিকিৎসাও এটাই। দু'চারবার এ তদবীর মেনে চললে ইনশীআল্লাহ ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে যাবে। অবশ্য বুযুর্ণানে দ্বীন গীবত থেকে বেঁচে থাকার অন্য চিকিৎসাও বলেছেন। যেমন হযরত হাসান বসরী (রহঃ) বলেছেন, “যখন অন্য লোকের মন্দ আলোচনা মুখে আসে, সাথে সাথে নিজের দোষের কথা চিন্তা করো । যেহেতু কোন মানুষই দোষমুক্ত নয়, কাজেই নিজের কথা কল্পনা করো যে, আমার মধ্যে তো এই দোষ আছে, আমি //./51-1401311.001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।