Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

আপন ঘর বাচান ৭১ ভ্রান্ত । অতএব এ ধরনের লোকের গীবত করা থেকেও বেঁচে থাকা ওয়াজিব । জালিমের জুলুমের আলোচনা গীবত নয় আরো একটি জায়গায় শরীয়ত গীবতের অনুমতি দিয়েছে। তাহলো, এক র্যক্তি তোমার উপর অত্যাচার করলো, এখন যদি তুমি এঁ অত্যাচারের কথা অন্য কোন ব্যক্তিকে বলো যে, আমার উপর এ অত্যাচার করা হয়েছে, আমার সাথে এ অন্যায় ব্যবহার করা হয়েছে, তাহলে তা গীবত বলে গণ্য হবে না, এতে কোন প্রকার গোনাহও হবে না। যার নিকট তুমি এ আলোচনা করছো চাই সে এর প্রতিকার করতে সক্ষম হোক বা না হোক। যেমন কোন ব্যক্তি তোমার কোন জিনিষ চুরি করলো, এখন যদি তুমি থানায় গিয়ে তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করো, তাহলে যদিও এটা তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা, কিন্ত এটা গীবতের অন্তর্ভুক্ত নয়, কেননা সে তোমার ক্ষতি করেছে, তোমার উপর অত্যাচার করেছে, তারপর তুমি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছো । থানা কর্তৃপক্ষ তোমার অত্যাচারের বিচার করবেন, কাজেই তা গীবতের অন্তর্ভুক্ত নয়। তদ্রুপ এ চুরির আলোচনা যদি এমন লোকের নিকটও করা হয়, যে এর প্রতিকার করতে সক্ষম নয়। যেমন চুরির খবর পেয়ে কিছু লোক তোমার বাড়িতে এসে একত্রিত হলো, তুমি তাদের নিকট বলে ফেললে য়ে, আজ রাতে অমুক ব্যক্তি আমার বাড়িতে চুরি করেছে, অথবা অমুক ব্যক্তি আমার এই ক্ষতি করেছে, অথবা অমুক ব্যক্তি আমার উপর এই অত্যাচার করেছে, তাহলে এ আলোচনায় কোন গোনাহ্‌ নেই, কেননা এটা গীবতের অন্তভূক্ত নয়। লক্ষ্য করে দেখুন! শরীয়ত আমাদের মেজাযের প্রতি কতটুকু সৃক্্ দৃষ্টি রেখেছে, কারণ মানুষের স্বভাব বা প্রকৃতি এমন যে, যখন সে কোন কষ্ট পায় তখন কমপক্ষে এতটুকু চায় যে, এ দুঃখ বা কষ্টের আলোচনা অন্যের নিকট করে মনকে হাল্কা করে। আর এ সময় //./51-1401311.001

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।