৭০ আপন ঘর বীাচান অনুপস্থিতিতে কেউ একথা আলোচনা করে তাহলে তার মনে কষ্ট হবে মা। কাজেই তৃ গীবত বলে গণ্য হবে না। এটাও গীবত বলে গণ্য কিন্ত্র যে সকল দোষ সে অন্য লোক থেকে গোপন রাখতে চায়, যদি তা নিয়ে আপনি তার অনুপস্থিতিতে অন্যদের সাথে আলোচনা করেন, তাহলে তা গীবত বলে গণ্য হবে । যেমন সে প্রকাশ্যে মদ পান করে, প্রকাশ্যে সুদও খায়, কিন্ত্র কোন পাপ এমন আছে যা সে গোপনে করে এবং মানুষের নিকট তা প্রকাশ করতে চায় না এবং সে পাপও এমন যে তার ক্ষতি এ পাপী ব্যক্তি পর্যন্তই সীমাবদ্ধ থাকে, অন্যেরা এতে ক্ষতিগ্রস্থ হয় না, তাহলে এক্ষেত্রে তার এই পাপের আলোচনা করা তথা তার গীবত করা জায়িয নয়। সুতরাং বুঝা গেল যে, যে সকল গোনাহ্ মানুষ প্রকাশ্যে করে থাকে তার আলোচনা গীবতের অন্তর্ভুক্ত নয়, আর যা গোপনে করে থাকে তার আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত । এটাই উপরোক্ত হাদীসের অর্থ। ফাসিক ও পাপীর গীবতও জায়িয নয় হযরত থানভী (রহঃ) বর্ণনা করেছেন যে, এক মজলিসে হযরত ওমর রোঃ) এর পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (োঃ) উপস্থিত ছিলেন, উক্ত মজলিসে এক ব্যক্তি হাজ্জায বিন ইউসুফের সমালোচনা শুরু করলে হযরত আব্ুল্লাহ ইবনে ওমর (োঃ) তাকে বাধা দিয়ে বললেন, “দেখো! তুমি যে তার সমালোচনা করছো, এটা গীবত” আর তুমি এও মনে করো না যে, হাজ্জায বিন ইউসুফ শত শত লোকের হত্যার অপরাধে অপরাধী বলে তার গীবত করা হালাল হয়ে গেছে। ভালমত জেনে রেখ! তার গীবত করা হালাল হয়নি, বরং আল্লাহ্ পাক হিসেব নিবেন, তেমনিভাবে তুমি যে তার অনুপস্থিতিতে তার গীবত করছো এরও হিসেব নিবেন। আল্লাহ্ পাক আমাদেরকে হিফাযত করুন । আমীন। কাজেই একথা মনে না করি যে, অমুক ব্যক্তি ফাসিক, পাপী এবং বিদআ'তী কাজেই মন ভরে তার গীবত করে নাও, এ চিন্তা একান্তই ৬.1 14001138004
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।