Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

আপন ঘর বাচান ৬৯ বলে গণ্য হবে না, আর এরূপ দোষ চর্চা শরীয়তের দৃষ্টিতে হারাম নয়, বরং জায়িয। যদি কারো প্রাণ নাশের আশংকা হয় কোন কোন অবস্থায় অন্যের দোষ বর্ণনা করা ওয়াজিব হয়ে যায়, যেমন আপনি কাউকে দেখলেন যে, সে কারো উপর আক্রমণ করার এবং তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে, তাহলে এ অবস্থায় সংশিষ্ট ব্যক্তিকে একথা বলা যে, “তোমার জীবন হুমকির সম্মুখীন”, যাতে করে সে তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারে । এ সকল ক্ষেত্রে গীবত করা জায়িয হয়ে যায়। যে ব্যক্তি প্রকাশ্যে গোনাহ্‌্র কাজ করে তার গীবত একটি হাদীস বর্ণিত আছে, যার সঠিক মর্মার্থ লোকেরা বুঝে না, সে হাদীসটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ০৯৩৮৪৮০১০৭১ অর্থাৎ £ ফাসিকের গীবত করলে তা গীবত বলে গণ্য হবে না। (জামেউল উসূল, ৮ম খণ্ড ৪৫০ পৃঃ) অনেকে এ হাদীসের অর্থ এরূপ বুঝে থাকে যে, কেউ যদি কোন কবীরাহ্‌ গোনাহে লিপ্ত হয়, অথবা কেউ যদি বিদআ'তে লিপ্ত হয়, তাহলে যেভাবে ইচ্ছা তার গীবত করতে থাকো, এতে কোন গোনাহ্‌ নেই। এটা জায়িয। অথচ প্রকৃত পক্ষে এ হাদীসের এ অর্থ নয়, বরং এর অর্থ হলো-যে ব্যক্তি প্রকাশ্যে পাপ ও অপকর্মে লিপ্ত রয়েছে, যেমন, এক ব্যক্তি প্রকাশ্যে কোন প্রকার সংকোচ ছাড়াই মদ পান করে থাকে, এ অবস্থায় যদি কেউ তার অনুপস্থিতিতে অন্য কারো নিকট এ কথা বলে যে, সে মদ পান করে, তাহলে.তা গীবত বলে গণ্য হবে না। কেননা সে নিজে প্রকাশ্যে যদ পান করার মাধ্যমে যেন ঘোষণা করে বেড়াচ্ছে যে, আমি মদ পান করি। এ অবস্থায় যদি তার 11001 13/5.0014

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।