৬৮ আপন ঘর বাচান আসতে দেখা গেল, সে রাস্তায় থাকাকালীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইশারা করে আমাকে বললেন, অর্থাৎ ঃ এ লোকটি তার গোত্রের নিকৃষ্ট ব্যক্তি। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি একটু সতর্ক হয়ে বসলাম । কারণ খারাপ লোক থেকে সাবধান থাকা উচিত । যখন এ লোকটি মজলিসে এসে বসলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস অনুযায়ী ন্ম্রভাবে কথাবার্তা বললেন। এ ব্যক্তি চলে যাওয়ার পর হযরত আয়েশা (রাঃ) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, “আপনি বলেছিলেন এ ব্যক্তি তার গোত্রের নিকৃষ্ট ব্যক্তি, অথচ সে যখন এসে আপনার মজলিসে বসলো, তখন আপনি তার সাথে নম্রভাবে মিষ্ট ভাষায় কথা বললেন, এর কারণ কিঃ” মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, “দেখ! এ ব্যক্তি এমন জঘন্য যে তার অনিষ্টের ভয়ে লোকেরা তাকে ছেড়ে দেয়।” অর্থাৎ এ ব্যক্তি প্রকৃতি ও স্বভাবগতভাবেই বিশৃংখল ও সন্ত্রাসী, যদি এর সাথে নম্র ব্যবহার না করা হয়, তাহলে সে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ কারণেই আমি আমার অভ্যাসমত তার সাথে নম্র ব্যবহার করেছি।” (তিরমিজী শরীফ, হাদীস নম্বর ১৯৯৬) উলামায়ে কিরাম এ হাদীসের ব্যাখ্যায় লিখেছেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা (রাঃ) কে এ ব্যক্তি সম্পর্কে বলেছিলেন, “এ লোকটি তার গোত্রের নিকৃষ্ট ব্যক্তি, এটা বাহ্যিক দৃষ্টিতে গীবত, কেননা তার অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা হল। তা সত্বেও এটা এজন্য জায়িয হয়েছে যে, এর দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিলো হযরত আয়েশা (রাঃ) কে সতর্ক করা, যাতে ভবিষ্যতে তিনি এ ব্যক্তির কোন ফ্যামাদের শিকার না হন। এ হাদীসের আলোকে একথা বুঝা গেল যে, কাউকে অন্যের ষড়যন্ত্র ও অত্যাচার থেকে বাচানোর জন্য যদি তার অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা হয়, তাহলে তা গীবত //0/./51-10131138.001
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।