আপন ঘর বাচান ৬৭ আমীন । মোটকথা গীবত খুবই মারাত্মক গোনাহ্্র কাজ। আল্লাহ্ পাক যাকে সুস্থ অনুভূতি দান করেছেন সে বুঝতে পারে যে, আমি কত বড় মারাত্মক পাপে লিপ্ত আছি। যে সকল ক্ষেত্রে গীবত করা জায়িয গীবতের সংজ্ঞা আমি পূর্বেই আপনাদের নিকট বর্ণনা করেছি যে, কারো অনুপস্থিতিতে তার আলোচনা এরূপভাবে করা, যদি সে জানতে পারে যে, আমার আলোচনা এরূপভাবে করা হয়েছে, তাহলে মনে কষ্ট পাবে, চাই সে আলোচনা সঠিকই হোক না কেন। অবশ্য এখানে একটি বিষয় খুব ভালভাবে বুঝে নেয়া দরকার যে, শরীয়তে সব জিনিষের প্রকৃতির প্রতি লক্ষ্য রেখে সে অনুযায়ী বিধান ও আইন প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে মানুষের স্বভাবের প্রতিও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে, মানুষের প্রয়োজনের প্রতিও সুক্ষ দৃষ্টি রাখা হয়েছে। আর এদিকে লক্ষ্য করেই কয়েকটি বিষয়কে গীবতের বহির্ভূত রাখা হয়েছে, যদিও বাহ্যিক দৃষ্টিতে তা গীবত বলেই মনে হয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তা জায়িয। যেমন কেউ এমন কাজ করছে, যার দ্বারা অন্য লোকের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে, এখন যদি এ লোকের ষড়যন্ত্র সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক না করা হয়, তাহলে সে এ ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হবে। এ সময় যদি আপনি এঁ দ্বিতীয় ব্যক্তিকে বলে দেন যে তোমার বিরুদ্ধে অমুক ব্যক্তি ষড়যন্ত্র করছে কাজেই তুমি সতর্ক থেকো, তাহলে তা জায়িয হবে । এটা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তিনি সবকিছু শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আয়েশা রোঃ) বর্ণনা করেন, একদা আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বসাছিলাম, এমতাবস্থায় সামনের দিক থেকে একটি লোককে আমাদের দিকে 45114010113 8,00এ
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।