Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ আপন ঘর বাচান অতঃপর সে লোকটি এ গোস্তের টুকরো জোর করে আমার মুখে পুরে দিতে আরভ্ভ করলো । আমি যতই বারণ করি সে ততই জোরপূর্বক মুখে ঢুকাতে লাগলো, এমন কি আমার বমির উদ্বেগ হওয়া সত্তেও সে আমাকে নিস্তার দিলোনা ৷ এ দারুন কষ্টকর অবস্থায় আমার চোখ খুলে গেল। জাগ্রত হওয়ার পর যখন আমি খাওয়ার সময় খাবার খেলাম তখন ্বপ্রের সেই শুয়োরের গোস্তের দুর্গন্ধ ও কদর্যতা আমার খাদ্যে অনুভূত হলো । সুদীর্ঘ ত্রিশ দিন পর্যন্ত আমার এ অবস্থা অব্যাহত রইলো যে, যখনই খানা খেতে বসি তখন সকল খাদ্যেই সেই শুয়োরের গোস্তের মারাত্মক দুর্গন্ধ অনুভূত হয়। এ ঘটনা দ্বারা আল্লাহ্‌ পাক আমাকে সতর্ক করলেন যে, উক্ত মজলিসে আমি যে সামান্য গীবত করেছিলাম তার পরিনাম কত ভয়াবহ যে, ত্রিশ দিন পর্যন্ত বরাবর আমি তা অনুভব করতে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত করা ও শোনা থেকে হিফাযত করুন। আমীন। হারাম খাদ্যের কলুষতা আসল কথা হলো, পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের অনুভূতিও নষ্ট হয়ে গেছে। যার দরুন এখন আর পাপকে পাপ বলে মনে হয় না। হযরত মাওলানা ইয়াকুব সাহেব নানৃতুবী (রহঃ) বর্ণনা করেছেন, একবার কোন এক জায়গায় দাওয়াতে গিয়ে দু'এক লোকমা সন্দেহযুক্ত খানা খেয়ে ফেলেছিলাম, সুদীর্ঘ কয়েক মাস পর্যন্ত এর কলুষতা আমার অন্তরে অনুভূত হয়েছে! কেননা উক্ত খানা হারাম হওয়ার সন্দেহ ছিলো, তা খাওয়ার পর বার বার অন্তরে খারাপ চিন্তা এসেছে, গোনাহ করার ইচ্ছে মনে জাগ্তত হতো, গোনাহ্‌র প্রতি আত্তরিক আগ্রহ অনুভূত হতো । গোনাহের কারণে অন্তরে কলুষতা ও অন্ধকারের সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে গোনাহ্‌ করার আগ্রহ বেড়ে যায় এবং মানুষ পাপ কাজের দিকে অগ্রসর হয়। আল্লাহ্‌ পাক আমাদের অনুভূতিকে সুস্থ করে দিন। //0/./51-10131138.001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।