আপন ঘর বাঁচান ৬৫ অন্তর থেকে চলে গেছে। কিন্তু আল্লাহ্ পাক যাদেরকে সুস্থ রুচি ও কোন কোন সময় প্রত্যক্ষও করিয়ে থাকেন। গীবত করার কারণে ভয়ংকর স্বপ্ন প্রসিদ্ধ তাবেয়ী হযরত রাবিয়ী নিজের ঘটনা বর্ণনা করেন যে, একদা একটি মজলিসে গিয়ে আমি দেখলাম লোকেরা পরস্পরে আলোচনা করছে, আমিও তাদের সাথে বসে পড়লাম । আলোচনার এক পর্যায়ে কোন এক ব্যক্তির গীবত আরন্ত হয়ে গেল । আমার নিকট তা খারাপ মনে হলো যে, এখানে এ মজলিসে বসে কারো গীবতে লিপ্ত হবো, কাজেই আমি সেখান থেকে চলে গেলাম । কেননা শরীয়তের বিধান হলো যে, যদি কোন মজলিসে গীবত হতে থাকে তাহলে ক্ষমতা থাকলে গীবত করা থেকে লোকদেরকে বাধা দিবে, বিরত রাখবে । আর যদি বাধা দেয়ার ক্ষমতা না থাকে তাহলে এ আলোচনায় শরীক হবে না। এ মজলিস ছেড়ে অন্যত্র চলে যাবে । সুতরাং আমিও উঠে অন্যত্র চলে গেলাম । কিছুক্ষণ পর খেয়াল হলো সম্ভবতঃ এতক্ষণে এ মজলিসে গীবতের আলোচনা শেষ হয়ে গেছে, কাজেই আমি পুনরায় উক্ত মজলিসে ফিরে এলাম । কিছুক্ষণ এদিক ওদিকের আলোচনার পর পুনরায় গীবত শুরু হয়ে গেল, কিন্তু এবার আমার হিম্মত দুর্বল হয়ে গেল, আমি এ মজলিস ছেড়ে যেতে পারলাম না, প্রথমে অন্যদের গীবত শুনতে লাগলাম, এক পর্যায়ে আমি নিজেও গীবতের এক দু'টি বাক্য বলে ফেললাম । এ মজলিস থেকে বাড়িতে এসে রাতে ঘুমের মধ্যে স্বপ্নে অত্যন্ত কৃষ্তাঙ্গ এক ব্যক্তিকে দেখলাম যে, সে বড় একটি পেয়ালায় করে আমার জন্য গোস্ত নিয়ে এসেছে । আমি যখন ভালমত লক্ষ্য করলাম, তখন দেখলাম যে, উহা শুয়োরের গোস্ত, আর এ ভয়ানক কালো ব্যক্তি আমাকে বলছে যে, এই শুয়োরের গোস্ত খাও! আমি বললাম! “আমিতো মুসলমান শুয়োরের গোস্ত কিভাবে খাবো?” সেই ভয়ংকর লোকটি বললো, “না! তোমাকে এটা খেতেই হবে। 11001 13/5.001
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।