৬৪ আপন ঘর বাচান এখন তাদের অবস্থা খুবই আশংকাজনক, পিপাসায় তাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে, তারা মৃতপ্রায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবতঃ অহীর মাধ্যমে জীনতে পেরেছিলেন যে মহিলাদ্ধয় গীবত করেছে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন যে, এ মহিলাদেরকে আমার নিকট নিয়ে এসো, যখন তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির করা হলো, তখন তিনি দেখলেন সত্যিই তারা মৃতপ্রায়। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন যে, একটি বড় পেয়ালা নিয়ে এসো, যখন পেয়ালা আনা হলো, তখন তিনি এ দু'জন মহিলা হ'তে একজনকে হুকুম দিলেন যে, তুমি এই পেয়ালার মধ্যে বমি করো, যখন এ মহিলা বমি করতে আরন্ত করলো দেখা গেল বমির সাথে রক্ত, পুজ ও গোস্তের টুকরো বের হচ্ছে। অতঃপর অপর মহিলাকেও বমি করতে বললেন, যখন সে বমি করলো, তার বমির মধ্যেও রক্ত, পুঁজ ও গোস্তের টুকরো বের হলো এবং এ পেয়ালা ভরে গেল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমাদের এ সকল ভাইবোনদের রক্ত, পুঁজ ও গোস্ত রোযা অরস্থায় তোমরা দু'জন যা খেয়েছো। (অর্থাৎ রোযা রেখে যাদের গীবত করেছিলে তাদেরই রক্ত, পুঁজ ও গোস্ত) তোমরা দু'জন রোযা রাখার কারণে জায়িয খানা সস্বোভাবিক পানাহার) থেকে তো নিজেকে বিরত রেখেছো, কিন্তু হারাম খানা গৌবত) অর্থাৎ অন্য মুসলমান ভাইয়ের রক্ত, পুঁজ ও গোস্ত. খাওয়া ত্যাগ করতে পারো নাই। যার ফলে তোমাদের পেট এ সকল হারাম জিনিষে ভরে গিয়েছিলো । আর এ কারণেই তোমাদের দু'জনের এ অবস্থা হয়েছে। এরপর তিনি বললেন, ভবিষ্যতে কখনও গীবত করবে না। এ ঘটনায় আল্লাহ্ পাক গীবতের রূপক নমুনাও দেখিয়ে দিয়েছেন যে, গীবতের পরিনাম এমন মারাত্মক ও ভয়াবহ হয়ে থাকে । ূ আসলে আমাদের রুচির বিকৃতি ঘটেছে, অনুভূতিও শেষ হয়ে গেছে, যার ফলে পাপের ভয়াবহতা ও গোনাহের কদর্যতা আমাদের //./51-1401311.001
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।