Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৬০. আপন ঘর বাঁচান মিথ্যাভাবে দোষারোপ করো, তাহলে তা গীবত নয়, বরং অপবাদ হয়ে যাবে এবং এতে দ্বিগুণ গোনাহ্‌ হবে । (আবু দাউদ শরীফ, গীবত অধ্যায়, হাদীস নম্বর ৪৮৭৪) এখন আমাদের আলোচনার মজলিস ও আমাদের সভা সমিতির প্রতি একটু লক্ষ্য করুন যে, এ মারাত্মক পাপের প্রচলন কত ব্যাপকভাবে হচ্ছে। আমরা দিনরাত এ জঘন্য পাপে ডুবে আছি। আল্লাহ্‌ পাক আমাদেরকে হিফাযত করুন । আমীন | অনেকে গীবতকে জায়িয করার জন্য বলে থাকে যে, আমিতো গীবত করছি না, আমি একথা তার মুখের উপরও বলতে পারবো । অর্থাৎ সে বলতে চায় যে, আমি যখন একথা তার মুখের উপর বলতে পারি, তাহলে আমার জন্য গীবত করা জায়ি আছে। ভাই মনে রেখ! তুমি একথা তার মুখের উপর বলতে পারো আর না পারো তা সর্ব অবস্থায়ই গীবত । যদি তুমি কারো দোষ নিয়ে আলোচনা করো, তাহলে তা গীবতের অন্তর্ভূক্ত হবেই, আর এহেন কাজ কবীরাহ্‌ গোনাহ্‌। গীবত করা কবীরাহ্‌ গোনাহ্‌ মদপান করা, ডাকাতী করা, ব্যভিচার করা যেরূপভাবে কবীরাহ্‌ গোনাহ্‌র অন্তর্ভুক্ত, তদ্রপ গীবত করাও কবীরাহ গোনাহ্‌র মধ্যে মধ্যে কোন পার্থক্য নেই। অন্যগুলোও সন্দেহাতীতভাবে হারাম আর এটাও নিঃসন্দেহে হারাম বরং গীবতের গোনাহ্‌ এদিক দিয়ে আরো বেশি মারাত্বক যে, এর সম্পর্ক হুকুকুল ই'বাদের বোন্দার হক্রে) সাথে । আর হুকৃকুল ই'বাদ সম্পর্কে শরীয়তের বিধান হলো, যতক্ষণ পর্যস্ত সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এ গোনাহ্‌ মাফ হবে না। অন্যান্য গোনাহ্‌ শুধু তৌবার দ্বারাই মাফ হয়ে যায়, কিন্তু গীবতের গোনাহ তৌবার ছ্বারাও মাফ হবে না। এতেই এ গোনাহ্‌র ভয়াবহতা বুঝে আসে । আল্লাহ্‌র ওয়াস্তে এখন.থেকে এ পণ করে নিন যে, কারো গীবত করবোও না, কারো গীবত শুনবোও না এবং যে মজলিসে //./51-1401311.001

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।