আপন ঘর বাচান ৫৯ কি এ কথা পছন্দ করে যে, সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে? তোমরা তো উহাকে অনেক খারাপ মনে করো।” কাজেই যখন তোমরা এটাকে খারাপ মনে করো, গীবতকেও ঘৃণা করো । উপরোক্ত আয়াতের অর্থের প্রতি লক্ষ্য করে গভীরভাবে চিন্তা করে দেখুন যে, এতে গীবতের কত মারাত্মক কদর্ষতা বর্ণনা করা হয়েছে। একেতো মানুষের গোস্ত খাওয়া এবং “আদমখোর” োনুষ খেকো) হওয়া কত বড় ঘৃণার কথা, তদুপরি আপন ভাইয়ের গোস্ত; সে ভাইও আবার মৃত। নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন বীভৎস কাজ, তদ্রুপ অন্যের গীবত করাও জঘন্য ও মারাত্বক অন্যায় কাজ। গীবত কাকে বলে গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করাকে, যদিও সে প্রকৃতপক্ষে সে দোষে দোষী হয় এবং এ দোষ তার মধ্যে বিদ্যমান থাকে । অর্থাৎ কারো দোষ নিয়ে এমনভাবে আলোচনা করা যে, সে যদি তা শুনতো মনে কষ্ট পেত। এক্ষেত্রে উক্ত আলোচনা গীবত বলে গণ্য হবে । হাদীস শরীফে আছে যে, এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন! ইয়া রাসূলাল্লাহ! “গীবত” কাকে বলে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন £ অর্থাৎ $ নিজ ভাইয়ের আলোচনা তার অনুপস্থিতিতে এমনভাবে করা যা সে পছন্দ করে না। অর্থাৎ যদি সে জানতে পারে যে আমার এবং সে সেটাকে খারাপ মনে করে, তাহলে তা গীবত হবে। সে সাহাবী পুনরায় প্রশ্ন করলেন। আমি যে দোষ নিয়ে আলোচনা করছি তা যদি সত্যিকার অর্থেই আমার ভাইয়ের মধ্যে থাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। যদি এ দোষ প্রকৃত পক্ষে তার মধ্যে থাকে তাহলেই তো গীবত হবে । আর যদি এ দোষ তার মধ্যে না থাকে, তোমরা তাকে 11401315001
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।