Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

আপন ঘর বাচান ৫৫ কাজে লিপ্ত হয়, তাহলে এর ফলশ্রুতিতে পূর্ণ শরীর পাপাচারে ডুবে যাবে। এ কারণেই সকল অঙ্গ-প্রত্য যবানকে বলে যে, তুমি ঠিক থেকো, অন্যথায় তোমার অন্যায় কাজের ফলে আমরাও মুসিবতে পড়ে যাবো । এখন প্রশ্ন হলো, সকল অঙ্গ-প্রত্যঙ্গ কিভাবে যবানকে সম্বোধন, করে? এর উত্তর হলো, হতে পারে সত্যি সত্যিই যবানকে বলে থাকে, আল্লাহ পাক সকল অঙ্গ-প্রত্যঙ্গকে বাক শক্তি দান করে থাকেন, যার ফলে তারা যবানের সাথে কথা বলে থাকে । কেননা যবানকেও বাকশক্তি আল্লাহ্‌ পাকই দান করেছেন, আর ক্য়ামতের দিন সকল অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহ্‌ পাকই বাকশক্তি দান করবেন। কাজেই এখনও বাকশক্তি দান করাটা আল্লাহ্‌ পাকের জন্য কোন কঠিন কাজ নয়। কিয়ামতের দিন সকল অঙ্গ-প্রত্যঙ্গ কথা বলবে পূর্বকালে এক সময় নেচারিয়্যাত তথা প্রকৃতিবাদের খুব জোর ছিল। আর এ প্রকৃতিবাদের প্রবস্তা ও অনুসারীগণ মুঁজিযা বা কারামত ইত্যাদির অস্বীকার করতো, আর বলতো, এগুলোতো ফিত্রত তথা স্বাভাবিক নিয়মের পরিপন্থি । এগুলো কিভাবে সম্ভব হতে পারে? এ ধরনের এক ব্যক্তি হযরত থানভী (রহঃ) এর নিকট প্রশ্ন করলো, কুরআন শরীফে যে বর্ণিত হয়েছে, ক্য়ামতের দিন এ হাত, পা, অল-্প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, এ কিভাবে সম্ভব হবে! এগুলোর তো যবান নেই? যবান ছাড়া কিভাবে কথা বলবে? এর উত্তর দেওয়ার পূর্বে হযরত থানভী (রহঃ) পাল্টা. এ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, যবানের জন্য ভিন্ন দ্বিতীয় আরেকটি যবান নেই। তাহলে, সে কিভাবে কথা বলে? যবানতো একটি গোস্তের টুকরা বৈ নয়? তার জন্য ভিন্ন কোন যবান নেই, তা সত্বেও সে সর্বদা বলেই যাচ্ছে। এর দ্বারা বুঝা যায় যে, যখন আল্লাহ্‌ পাক গোস্তের একটি টুকরাকে বাক শক্তিদান করেছেন, যার ফলে এ গোস্তের টুকরাও কথা বলতে সক্ষম হচ্ছে, কিন্তু যদি আল্লাহ্‌ পাক এর বাক শক্তি ছিনিয়ে নেন, তাহলে এর কথাবার্তা বলাও বন্দ হয়ে যাবে । কাজেই এ বাক শক্তিই যখন আল্লাহ্‌ 11001 13/5.0014

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।