Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

আপন ঘর বাচান ৫১ করলো যে, আমি আপনার সাথে ইসলাহী সম্পর্ক স্থাপন করতে চাই! আব্বাজান তার দরখাস্ত কবুল করলেন এবং বললেন, ঠিক আছে! তখন সে বললো, হযরত আমাকে পড়ার জন্য কোন অজীফা বাতলে দিন! আব্বাজান বললেন, তোমার অজীফাহ একটিই আর তাহলো, “তুমি তোমার যবানে তালা লাগিয়ে নাও, আর এই যবান যা সর্বদা বলতেই থাকে, একে কন্ট্রোল করো; তোমার জন্য এ ভিন্ন অন্য কোন অজীফা নেই।” সুতরাং পরবর্তিতে সে ব্যক্তি যখন নিজ যবানকে কন্ট্রোল করে ফেললো, তখন এর মাধ্যমেই তার ইসলাহ (সংশোধন) হয়ে গেল। | গল্প গুজবে যবানকে লিপ্ত রাখা আমাদের সমাজে যবানকে গলদ ব্যবহারের যে ভয়াবহ প্রচলন আরম্ভ হয়েছে, এ খুবই মারাত্মক । দেখা যায় যে, যখন একটু অবসর পাওয়া গেল, তখন কোন“ঘনিষ্ঠ পরিচিত জনকে এ বলে ডাকা হচ্ছে “এসো কিছুক্ষণ বসে গল্প-গুজব করি।” এ গল্প-গুজব কালে কখনো মিথ্যা বলা হচ্ছে, কখনো গীবত করা হচ্ছে, কখনো অন্যের সমালোচনা করা হচ্ছে, কখনো অন্যকে বিদ্রুপ করা হচ্ছে। যার ফলে আমাদের এক গল্পগুজবের আসর, হাজারও গোনাহের কারণ হয়ে থাকে । এজন্য প্রথমে যবানকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব অনুধাবন করতে হবে। আল্লাহ্‌ পাক নিজ দয়ায় এর গুরুত্ব আমাদের অন্তরে পয়দা করে দিন। আমীন। নারী সমাজ ও যবানের ব্যবহার যদিও সমাজের সকল নাগরিকই যবানের গোনাহে লিপ্ত । কিন্তু হাদীছ শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মাঝে যে সকল রূহানী আধ্যাত্মিক) রোগের সন্ধান দিয়েছেন, তার মধ্যে অন্যতম রোগ হলো “যবান তাদের কন্ট্রোলে থাকে না।” হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, “হে মহিলা সম্প্রদায়! আমি দোযখীদের মধ্যে সবচেয়ে অধিক সংখ্যায় তোমাদেরকেই পেয়েছি। 45114010113 8,00এ

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।