Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

-৫০ আপন ঘর বাচান যবানকে নিয়ন্ত্রিত করার উপায় হযরত সিদ্দীকে আকবর (রাষিঃ) যিনি নবীদের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি । তিনি একদা স্বীয় যবানকে টেনে ধরে বসে ছিলেন এবং তা মোচড়াচ্ছিলেন, লোকেরা জিজ্ঞাসা করলো ঃ আপনি কেন এমন করছেন? উত্তরে তিনি বললেন, অর্থাৎ 8 এ যবান আমাকে বড় বিপর্যয়ে ফেলেছে, এজন্য আমি একে নিয়ন্ত্রিত করতে চাচ্ছি। (মুয়াত্তায়ে ইমাম মালিক) কোন কোন রেওয়ায়েতে আছে যে, তিনি মুখে কংকর ঢেলে (এঁটে) বসেছিলেন, যেন বিনা প্রয়োজনে যবান থেকে কোন কথা বের নাহয়। মোটকথা, যবান এমন এক বন্তর যা ঘ্বারা মানুষ বেহেশ্তও অর্জন করতে পারে, দোযখও অর্জন করতে পারে। সুতরাং একে কন্ট্রোল করা প্রয়োজন। যেন এ যবান কোন খারাপ জায়গায় ব্যবহার না হয়। আর এর তরীকা (উপায়) হলো, বেশি কথা বলা থেকে বিরত থাকা । কেননা যত বেশি কথা বলবে, ততবেশি গোনাহে লিপ্ত হবে । কাজেই দেখা যায় যে, যখন নিজ সংশোধনে আগ্রহী কোন ব্যক্তি কোন হন্ধানী প্রত্যেক ব্যক্তির উপযোগী ভিন্ন ভিন্ন ব্যবস্থাপত্র নির্ধারণ করেন। অবশ্য অনেকের সংশোধনের জন্য শুধুমাত্র যবানকে নিয়ন্ত্রণে রাখার" ব্যবস্থা পত্র দিয়ে থাকেন। যবানে তালা লাগাও এক ব্যক্তি আমার আব্বা-মুফতী মুহাম্মাদ শফী (রহঃ)-এর নিকট প্রায়ই আসতেন। কিন্তু আব্বাজানের সাথে তার কোন ইসলাহী সম্পর্ক ছিলো না। এমনিই তিনি সাক্ষাতের জন্য আসতেন । তিনি যখন কথা বলতে আরম্ভ করতেন, তখন আর থামার নাম 'নিতেন না! এক কাহিনী শেষ হলে, অন্য কাহিনী শুরু করে দিতেন। আব্বাজান অনেক কষ্টে সহ্য করতেন। সে এক দিন আব্বাজানের নিকট দরখাস্ত পেশ /1./5110313/5.001এ

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।