আপন ঘর বাচান ৪৯ কষ্ট করে আরবী বলতে গেলে যবান লাগামহীনভাবে চলতে পারবে না। এতে করে অপ্রয়োজনীয়-অহেতুক আলোচনা থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আমাদের দৃষ্টান্ত অতঃপর হযরত মিয়া সাহেব (রেহঃ) বললেন, আমাদের দৃষ্টান্ত এ ব্যক্তির ন্যায় যে নিজ বাড়ী হতে প্রচুর টাকা পয়সা নিয়ে সফরে রওয়ানা হলো, কিন্ত গন্তব্যস্থলে পৌছার পূর্বেই তার প্রায় সকল টাকা- পয়সা শেষ হয়ে গেল। এখন অবশিষ্ট যে কয়টি টাকা আছে, তা সে খুব হিসেব করে করে, শুধুমাত্র একান্ত প্রয়োজনের ক্ষেত্রে খুব মেপে মেপে খরচ করতে লাগলো, যেন সে কোন রকমভাবে গন্তব্যস্থলে পৌছতে পারে। অতঃপর তিনি বললেন, আল্লাহ্ পাক আমাদেরকে যে জীবন দান করেছেন। এটা আমাদের গন্তব্যস্থলে (বেহেশতে) পৌছার জন্য টাকা পয়সা বা পাথেয়ের মত। কিন্তু আমরা আমাদের জীবনের অধিকাং সময়কে অহেতুক নষ্ট করেছি। যদি আমরা একে সঠিকভাবে ব্যবহার করতাম, তাহলে আমাদের গন্তব্যস্থল (বেহেশতে) পৌছার রাস্তা সহজ ও কন্টকমুক্ত হয়ে যেত। অথচ আমরা এ মূল্যবান পুঁজিকে বসে বসে অহেতুক কথাবার্তায়, গল্লের আসর জমিয়ে, আরো নানাবিধ অপ্রয়োজনীয় কাজে ব্যয় করে ফেলেছি। জানিনা জীবনের আর কতদিন অবশিষ্ট আছে! এখন মনে চায় জীবনে বাকী দিনগুলোকে খুব হিসেব করে, মেপে মেপে, আল্লাহ্র সন্তষ্টির কাজে ব্যয় করি। যে সকল ব্যক্তিকে আল্লাহ্ পাক এ ধরনের পবিত্র চিন্তা করার' তৌফিক দান করেছেন, তাদের অবস্থা এমনই হয় যে, তারা একথা চিন্তা করেন যে, যখন আল্লাহ্ পাক যবান দান করেছেন, তখন এর যথাযথ ব্যবহার একাত্ত জরুরী । সঠিক ক্ষেত্রে সঠিকভাবে এর ব্যবহার হওয়া উচিত। কোন গলদ জায়গায় এর ব্যবহার যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 51100118501
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।