Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ আপন ঘর বাচান যখন ওজন করে করে কথা বলার অভ্যাস করবে, তখন যবান নিয়ন্ত্রণে এসে যাবে। হযরত মিয়া সাহেব (রহঃ) আমার শ্রদ্ধেয় পিতা; হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী সাহেব (রহঃ) এর একজন উত্তায ছিলেন, যার নাম ছিল, হযরত মিয়া আসগর হোসাইন সাহেব, তিনি “মিয়া সাহেব নামেই অধিক প্রসিদ্ধ ছিলেন। তিনি অনেক উচ্চ স্তরের বুযুর্গ ছিলেন যে, তাকে দেখলে সাহাবায়ে কিরামের কথা. মনে পড়তো । তার সাথে আমার পিতার খুবই ঘনিষ্ট সম্পর্ক ছিলো। যার দরুন তিনি হযরত মিয়া সাহেব (েহঃ) এর নিকট খুব বেশী যাইতেন। মিয়া সাহেবও তাকে খুবই স্ত্রেহ করতেন । আমার শ্রদ্ধেয় আব্বাজান বর্ণনা করেছেন যে, একবার আমি মিয়া সাহেব (মাওলানা শাহ্‌ আসগর হোসাইন) রেহঃ)-এর খিদমতে হাজির হলাম । তখন হযরত মিয়া সাহেব বললেন, দেখ! ভাই মৌলভী শফী' সাহেব! আজ আমাদের আলোচনা উর্দূতে নয়, বরং আরবীতে হবে। আমার আব্বাজান বলেন, একথা শুনে আমি খুব আশ্চর্যান্বিত হলাম। কারণ এর পূর্বে কখনো এরূপ হয়নি। আজ হযরত মিয়া সাহেবের কি খেয়াল হলো যে, আমাকে এখানে বসিয়ে আরবীতে আলোচনা করতে চাচ্ছেন। কাজেই আমি প্রশ্ন করলাম, হযরত! আরবীতে আলোচনা কেন হবে? তিনি বললেন, ব্যস এমনিই মনে খেয়াল হলো তাই। কিন্তু আমি যখন খুব বেশি পীড়াপিড়ী করলাম, তখন বললেন, আসল কথা হলো আমরা দুইজন যখন কথা বলি, তখন আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়, এদিক ওদিকের আলোচনা শুরু হয়ে যায় । ফলে অনেক সময় আমরা গলদ আলোচনায় লিপ্ত হয়ে যাই। এজন্যই আমি চিত্তা-করলাম, যদি আমরা আরবীতে আলোচনা করি তাহলে আমাদের যবান কিছুটা নিয়ন্ত্রিত হবে। কারণ আরবী তুমিও সাবলিলভাবে বলতে পারো না। আর আমিও পারিনা কাজেই ৬.1 14001138004

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।