আপন ঘর বাঁচান ৪৭ যবানের গোনাহের কারণে দোযখে যাবে । যেমন মিথ্যা বলা, গীবত করা, কারো মনে কষ্ট দেয়া, কাউকে কটু কথা বলা, অন্যদের সাথে গীবতে অংশ নেয়া, কারো কষ্টে আনন্দ প্রকাশ করা ইত্যাদি । এ সকল গোনাহ্র কাজ যখন সে যবান দ্বারা করলো, তখন সে এর পরিণতিতে জাহান্নামে নিক্ষিপ্ত হল । হাদীস শরীফে বর্ণিত হয়েছে £ পা ক ৪ ) টি ন্ পু পা পা /০৬০১)৮৫৯৯৯৯ ৮৩৮১৭) ৮৮১০১। শার্ট ০১৬ টানি ১ তীবীতি, অর্থাৎ 8 অনেক মানুষ যবানের গোনাহের কারণে .দোযখে যাবে । সুতরাং আল্লাহ্ পাকের দেয়া আমাদের এ যবানকে চিন্তা-ভাবনা করে, নিয়ন্ত্রণে রেখে, সহীহভাবে, ভাল কাজে ব্যবহার করা উচিত। আর এজন্যই বলা হয়েছে, হয়তো ভাল-নেক কাজের কথা বলো, নয়তো চুপ থাকো । কারণ খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা হাজার গুণ ভাল। অর্থাৎ প্রথমে চিত্তা-ভাবনা করে, ভাল-মন্দ বিচার করে, ওজন করে, প্রয়োজনীয়-উত্তম কথাই শুধু বলা উচিত। এজন্যই অধিক কথা বলতে বারণ করা হয়েছে । কারণ মানুষ যখন বেশি কথা বলবে, তখন যবানকে তার নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে। আর যখন যবান লাগামহীন তথা নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যাবে তখন কিছু না কিছু অন্যায় কথা যবান থেকে প্রকাশ পাবেই। আর এর ফলশ্রুতিতে মানুষ গোনাহে লিপ্ত হয়ে যাবে। এজন্য শুধুমাত্র প্রয়োজন মতই কথা বলবে । অপ্রয়োজনে-অহেতুক কথা বলবে না। যেমন এক বুযুর্গ বলেছেন, “পহ্লে তোলো (ওজন করো) ফের বোলো । (বল)” কারণ /./110101 3/5.0014
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।