আপন ঘর বাচান ৪৩ আমার প্রায় আধা ঘন্টা ছিলো ।” সুস্থ হওয়ার পর তিনি বলতেন, “এ আধা ঘন্টা সময়, আমার জীবনের সবচেয়ে কষ্টকর সময়, এমন মারাত্মক কষ্ট ও অসহায়ত্ব আমি কোন দিন অনুভব করিনি । যবান আল্লাহ পাকের আমানত মহান আল্লাহ্ পাক, যবান ও মস্তিষ্কের মাঝে এমন সুক্ষ কানেকশন রেখেছেন যে, যখনই মস্তিষ্ক এ ইচ্ছা করে যে, যবান দ্বারা এ শব্দ উচ্চারণ করা হোক, ততক্ষণাৎ যবান তা উচ্চারণ করে থাকে। যদি মানুষের এ দায়িত্ব দেয়া হতো যে, তোমরা নিজেরা এ বাকযন্ত্র ব্যবহার করো! তাহলে এজন্য প্রথমে এর ইলম শিখতে হতো যে, কোন দিকে নিয়ে “বা” উচ্চারণ করতে হবে । এভাবে মানুষ একটি বিরাট মছিবতের শিকার হয়ে যেত। কিন্তু আল্লাহ্ পাক জন্মাগতভাবে মানুষের মাঝে এমন একটি কুদরতী শক্তি লুকায়িত রেখেছেন যে, সে যে কোন শব্দ উচ্চারণ করতে চায়, মনে মনে তার ইচ্ছে করার সাথে সাথেই যবান তার সামান্য হরকতেই তা আদায় করে দেয়। আল্লাহ্ করা দরকার যে, আমরা এ মেশিনতো কোন অর্থ ব্যয় করে খরিদ করিনি, বরং আল্লাহ্ পাক নিজ দয়ায় আমাদেরকে দান করেছেন। কাজেই এটা আমাদের সম্পত্তি নয়, আমরা এর মালিক নই। বরং এটা আমাদের নিকট আল্লাহ্ পাকের আমানত । কাজেই এ আমানতকে তার সস্্রষ্টির কাজে ব্যবহার করা উচিত। এমনটি আমাদের জন্য কখনও সমুচিন নয় যে, ভাল-মন্দ চিন্তা না করে, যা মনে আসলো বলে চললাম বরং চিন্তা-ভাবনা করে যা শরীয়ত সম্মত এবং আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সহায়ক, কেবলমাত্র তাই বলা উচিত। আর যা শরীয়তের পরিপন্থি-আল্লাহ্ পাকের মর্জির খেলাপ তা কখনও বলা উচিত নয়। মোট কথা এটা সরকারী মেশিন, কাজেই তার মর্জি মোতাবেক ব্যবহার করতে হবে। 11001 13/5.0014
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।