Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৪২. আপন ঘর বাঁচান বলার এমন একটি মেশিন দান করেছেন, যা মরণ পর্যন্ত আমাদেরকে সঙ্গ দিয়ে থাকে । আর এটা এমন স্বয়ংক্রিয় যে মনে সামান্য ইচ্ছে হওয়ার সাথে সাথেই যবান বলতে শুরু করে দেয়। এ মেশিনের না পেট্রোলের প্রয়োজন হয়, না_ ব্যাটারির, না সার্ভিসের সেংক্কারের)। যেহেতু আমরা এ মেশিন পাওয়ার জন্য কোন প্রকার পরিশ্রম বা কষ্ট করিনি, কোন অর্থও ব্যয় করিনি, এ কারণেই এ নিয়ামতের কদরও আমাদের নিকট নেই। কারণ হলো, যে কোন নিয়ামতই বসে বসে বিনা পরিশ্রমে মিলে যায়, তার যথাযথ কদর করা হয় না। এ যবানও আমরা বসে বসে বিনা মেহনতেই পেয়ে গেছি। এ যবান বরাবর কাজ করে যাচ্ছে। আমরা যা ইচ্ছা তাই যবান দ্বারা বলে থাকি। এ নিয়ামতের মূল্য এ সকল ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। যবান থাকা সত্ত্বেও যারা বাক-শক্তি হারা । বলার মত ইচ্ছে থাকা সত্তেও বলতে পারে না। অন্তরে বিভিন্ন ভাবের উদয় হয়, কিন্তু তা প্রকাশ করতে পারে না। এমন লোককে জিজ্ঞাসা করুন; সে বলে দিবে, যে যবান কত বড় নিয়ামত, আল্লাহ পাকের কত বড় পুরস্কার । | যদি যবান বন্ধ হয়ে যায় চিন্তা করে দেখুন, আল্লাহ্‌ না করুন, যদি এ যবান কাজ করা ছেড়ে দেয়! বলার শত ইচ্ছে থাকা সত্তেও বলা না যায়, তখন কি মারাত্মক অবস্থার সৃষ্টি হবে। মনের ভাব মনের মাঝেই মাথা কুটে মরবে। কিছুদিন পূর্বে আমার এক আত্মীয়ের অপারেশন হয়। তিনি তার সে সময়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, “আমার অপারেশনের পর কিছু সময় এভাবে কেটেছে যে, সারা শরীর অবশ ছিলো। তখন আমার খুব পিপাসা লেগেছিলো । আমার চারপাশে আমাকে পানি পান করাও, কিন্তু যবান ও হাত অবশ থাকায় না কথা বলতে পারছিলাম, না হাতের ইশারায় বুঝাতে পারছিলাম । এ অবস্থা 45114010113 8,00এ

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।