আপন ঘর বাচান ৪১ পাকের সন্তুষ্টির কোন কথা বলে, অর্থাৎ এমন কথা যা আল্লাহ্ পাকের সন্তুষ্টির কারণ হয় এবং তা আল্লাহ্ পাকের পছন্দনীয় হয়। কিন্তু যখন সে উহা বলে, তখন তার গুরুত্ব বুঝে আসে না, অনেকটা বে- পরোয়াভাবে সে এ কথা বলে থাকে । অথচ আল্লাহ্ পাক এঁ কথার উসিলায় বেহেশৃতে তার দরজা বুলন্দ করেন । পক্ষান্তরে কখনও কোন মানুষ এমন কথা বলে ফেলে, যা আল্লাহ্ পাকের অসস্তষ্টির কারণ হয়, এ ব্যক্তি বে-পরোয়াভাবে এ কথা বলে ফেলে, যা তাকে জাহান্নামে নিক্ষেপ করে থাকে । (বোখারী শরীফ যবানের হিফাযত অধ্যায়) যবানের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন উপরোল্লেখিত. তিনটি হাদীসেই একথার দিকে ইশারা করা হয়েছে যে, মানুষেরা যেন যবানের গোনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এ যবানকে যেন আল্লাহ্ পাকের সত্তষ্টির কাজে লাগানো হয় এবং তার অসস্তুষ্টি থেকে বিরত রাখা হয়। আমাদের জন্য সবচেয়ে গুরুতৃপূর্ণ কাজ হলো, গোনাহ থেকে বেঁচে থাকা । আর এ কারণেই যে সকল গোনাহ্ যবান দ্বারা সংগঠিত হয়, তার আলোচনা এখানে করা হচ্ছে। কেননা যবান দ্বারা সংগঠিত গোনাহ এমন যে, মানুষেরা অনেক সময় চিস্তা-ভাবনা না করে অসতর্ক অবস্থায় আলোচনা করতে গিয়ে এমন কথা বলে ফেলে, যা তাকে দোযখের কঠিন আযাবে নিক্ষেপ করে থাকে । এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখে-শুনে যবানকে ব্যবহার করো । যদি কোন ভাল কথা বলার থাকে, তাহলে বলে ফেল, অন্যথায় চুপ থাকো । যবান একটি বিরাট নিয়ামত এ যবান; যা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন; এ সম্পর্কে চিন্তা করা দরকার যে, এটা আল্লাহ্ পাকের কত বড় নিয়ামত; আল্লাহ্ পাকের কত বড় পুরস্কার! যে তিনি আমাদের চাওয়া ছাড়াই কথা ৬/////১1-90118.0014
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।