Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

যবানের হিফাযত তারিখ ও সময় ৪ ৩রা ডিসেম্বর ১৯৯৩ ঈসায়ী শুক্রবার বাদ আসর স্থান ঃ বাইতুল মোকাররম জামে মসজিদ গুলশান ইকবাল, করাচী, পাকিস্তান । আল্লাহ্‌ পাক আমাদেরকে 'যে যবান দান করেছেন, তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা দরকার যে, এ যবান আল্লাহ্‌ পাকের কত বড় নিয়ামত | কথা বলার জন্য এ যবান এমন এক অটোমেটিক মেশিন, যে জন্ম থেকে নিয়ে মউত পর্যন্ত মানুষের সঙ্গ দিচ্ছে । এতে না পেট্রোলের প্রয়োজন হয়, না সার্ভিস বা মেরামতের প্রয়োজন হয় । কিন্ত্ব আমাদের মনে . রাখা উচিত যে, এ মেশিনের মালিক আমরা নই । বরং এটা খোদায়ী মেশিন, যা আমাদের নিকট আমানত রাখা হয়েছে। কাজেই এ মেশিন কেবলমাত্র তার সন্তুষ্টির কাজে ব্যবহার করতে হবে । এমন যেন না হয় যে, যা মনে এলো বলে ফেললাম । সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে, যে কথা: আল্লাহ্‌ পাকের হুকুম অনুযায়ী হবে, কেবল তাই বলবো । অন্য কোন কথা নয়। 45114010113 8,00এ

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।