Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ আপন ঘর বীচান পেরে উঠছিনা। আমার সংশোধনের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমার হিম্মত ও সাহস শেষ হয়ে গেছে৷ আমার মধ্যে এ পরিমাণ শক্তি নেই যে, একাই এ ভয়াবহ পরিস্থিতির মুকাবিলা করতে পারি। তুমি স্বীয় দয়া ও অনুগ্রহ দ্বারা আমায় সাহায্য করো । আমার ঘ্ৃমন্ত শক্তি ও সাহস জাগিয়ে দাও, আমাকে তোমার দ্বীনী আহ্‌্কামের উপর আমল করার শক্তি ও তাওফীক দান করো . . ..। যদি কোন ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে, খাটি নিয়তে, ইখলাসের সাথে, এ কাজ করতে থাকে, তাহলে অভিজ্ঞতার আলোকে একথা বলা যায় যে, এ আমলের দ্বারা বাধার সকল পাহাড় এক এক করে অপসারিত হবে (ইনশাআল্লাহ্‌)। অন্তরে নব উদ্দীপনা, নতুন হিম্মত ও নব জাগরণের সূচনা হবে । পরিশেষে এ ক্ষুদ্র আমলটিই একটি বিশাল দ্বীনী ইনকিলাবের ভূমিকার রূপ পরিগ্রহ করবে । আমাদের ঈমান এমন একটি সামগ্রিক দ্বীনের উপর, যে-ছ্বীনে সকল কামিয়াবীর চাবিকাঠি এ মহা মহিম সর্বময় ক্ষমতার আধার রাব্বুল আলামীনের হাতে, যার ইচ্ছা ব্যতিত দুনিয়ার একটি (বালু) কণাও এদিক থেকে ওদিকে নড়াচড়া করতে পারে না। তাহলে আমরা পরিবেশ খারাপ হওয়ার দোহাই দিয়ে নিরাশ হওয়ার কি বৈধতা থাকতে পারে? আমাদের উচিত, দূরে'বসে সমাজ ও পরিবেশ নষ্ট হওয়া সম্পর্কিত সমস্যার অভিযোগ তোলার পরিবর্তে এ মহান সত্তার আল্লাহ্‌র) দিকে ফেরা এবং তার সাথে মজবুত সম্পর্ক গড়ে তোলা- যার হাতে এসকল অবস্থার চাবিকাঠি । আল্লাহ্‌ পাক নৈরাশ্যের বিষক্রিয়া থেকে আমাদের সবাইকে হিফাযত করে, দ্বীনের সঠিক বুঝ ও দ্বীনের উপর আমল করার. তাওফীক দান করুন। আমীন ছুম্মা আমীন 51140101138 ,00এ

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।