Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ আপন ঘর বাচান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার (আদর্শের) এক তৃতীয়াংশ এ ইবাদতের (শিক্ষা, দীক্ষা, গুরুত্‌ বর্ণনা এবং এ বিষয়ে উৎসাহিত করার) জন্য ব্যয় হয়েছে। আজ দুনিয়ার অবস্থা অত্যন্ত খারাপ বটে, কিন্তু ইসলামী আহ্‌্কামের এ অধ্যায় এমন যে, সামান্য সাহস এবং হিম্মতের সাথে ইচ্ছে করলে এর উপর আমল করা কোন কঠিন ব্যাপার নয়। যখন এ সকল ইবাদাতসমূহে বাস্তবিকই কোন বাধা আসে তখন স্বয়ং আল্লাহ্‌ পাক এমন সহজ করে দেন যে, এরপর আর বাধার (বা অসুবিধার) অভিযোগ বাকী থাকে না । আল্লাহ পাকের পক্ষ থেকে যে সকল ইবাদাত আমাদের উপর ফরয করা হয়েছে, সেগুলো যদি ঠিকমত আদায় করা হয়, তাহলে তার আবশ্যন্তাবী ফল এ হবে যে, আল্লাহ্‌ পাকের কুদরতে কামিলাহ্‌র (পরিপূর্ণ ক্ষমতার) উপর পূর্ণ ঈমান ও আস্থা পয়দা হবে। আর যখন কোন ব্যক্তির ঈমান ও ইয়াকিনের দৌলত নসীব হয়, তখন তার জন্য আর কোন মুশকিলই মুশকিল থাকে না এবং সংশিষ্ট ব্যক্তি কঠিন থেকে কঠিন বিপদেও নিরাশ হয় না। কেননা এ হাকীকত সর্বক্ষণ তার সামনে উদ্ভাসিত থাকে যে, পরিবেশ (তিথা বেদ্বীনীর সকল অন্ধকার) আল্লাহ পাকের কবজায় (নিয়ন্ত্রণে)। আমি এ অন্ধকার দূর করতে সক্ষম না হলেও আল্লাহ্‌ পাক যদি ইচ্ছা করেন, তাহলে এক মুহুর্তে এসব কিছুতে পরিবর্তন ঘটাতে পারেন৷ আর এজন্যই এমন ব্যক্তির সামনে যদি বাধা আসেই, তাহলে এতে সে ক্লান্ত হয়ে বসে যাওয়ার পরিবর্তে দৃঢ়ভাবে সে বাধার মুকাবিলা করে। আর যদি অবস্থা এতই ভয়াবহ হয় যে, এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোন পথ তার নজরে না পড়ে, তাহলে তার সামনে এমন একটি (নিরাপদ) রাস্তা রয়েছে যা একমাত্র মুমিন ব্যতিত দুনিয়ার অন্য কোন বিপদগ্রস্থের সামনে নেই। আর তাহলো মুমিন ব্যক্তি স্বীয় সকল শক্তি ও সামর্থ্য ব্যয় করার পর আল্লাহ্‌ পাকের নিকটই আত্মসমর্পণ করে তার সামনে স্বীয় অক্ষমতা প্রকাশ করে, এ বিশ্বাস নিয়ে তার দরবারে দু'আ করে যে, এ দু'আ মহান রাব্বুল //0/./51-10131138.001

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।