Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

আপন ঘর বাচান ৩৫ সকল উপকরণ থাকা সত্তেও) দুর্বিসহ ও অশান্তিময় করে রেখে, তিলে তিলে তাকে শুষে খাচ্ছিল । মানুষ এ জগতের অরষ্টা ও মালিক নয় বরং সে কারো সৃষ্টি (মাখলুক)। মানব জীবনের উদ্দেশ্যই হলো “কারো ইবাদাত করা” এজন্য তার স্বভাবের চাহিদাই এমন যে, সে কোন অক্ষয় সত্তার সামনে স্বীয় মস্তক অবনত করে, তার মহত্ও বড়ত্ে নিকট স্বীয় অসহায়তা ও দূর্বলতা স্বীকার করে, বিপদে আপদে তার কঠিন সমস্যায় তীর দেয়া তাওফীকে রাহনুমায়ী (পথের দিশা) হাসিল করতে সক্ষম হয়। জোগাড় করে দিতে পারে ঠিকই, কিন্তু তার স্বভাবে জেগে থাকা আত্মিক চাহিদা পূর্ণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। মানবের এ পবিত্র চাহিদা কোন কোন সময় প্রবৃত্তির চাহিদার বিশাল স্তূপের নিচে চাপা পড়ে যায় বটে, কিন্ত স্থায়ীভাবে তা শেষ হয়ে যায় না। আর এটাই সেই গোপন রহস্যময় স্বভাবগত চাহিদা, যা মানুষকে সুখ-সম্তোগের সকল উপায় উপকরণ থাকা সত্ত্বেও শান্তিতে থাকতে দেয় না। কোন কোন সময় এর অভাব মানব জীবনকে উজাড় করে দেয় । “তব বিনা জীবন চলছে এমন, পাপ সাগরে ছোট্ট তরী যেমন।” আজ আমাদের সকল সমস্যার সবচেয়ে সফল এবং মৌলিক সমাধান (একমাত্র চিকিৎসা) হলো, আল্লাহ্‌ পাকের সাথে আমাদের সম্পর্ক মজবুত করা । এটা এমন সহজলভ্য সমাধান যা সকল যুগে, সকল সময়ে, কোন বাধার সম্মুখীন হওয়া ছাড়াই অবলম্বন করা যায়। ইসলামের আদর্শে ইবাদাত অধ্যায়টি এজন্য রাখা হয়েছে যে, যদি এর উপর ঠিকমত আমল করা হয়, তাহলে ইবাদাতের এ পদ্ধতি আল্লাহ্‌ পাকের সাথে মানুষের সম্পর্ক মজবুত এবং শক্তিশালী করে তুলে। ইসলামী জীবনাদর্শে সফল জীবনের রহস্য ও যেহেতু এটাই যে আল্লাহ্‌ পাকের সাথে মানুষের মজবুত সম্পর্ক স্থাপিত হোক, এজন্যই ইবাদাত অধ্যায়কে সকল আহকামের উপর অগ্রগামী রাখা হয়েছে। 11401315001

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।