আপন ঘর বাচান ৩১ আর একথা ভেবে হাত পা হেলানোও বন্ধ করে দিবো যে, এ যুগে দ্বীনের উপর আমল করা সম্ভব নয়? আপনি যদি সামান্যও চিন্তা করেন, তাহলে এ সকল প্রশ্রের উত্তর না সৃচকই মিলে থাকবে । আসল কথা হলো, আশে-পাশের অবস্থা যতই খারাপ হোক না কেন, নৈরাশ্যের কোন কারণ নেই। কারণ, আমরা যে দ্বীনের উপর ঈমান এনেছি। এ দ্বীনে নৈরাশ্যকে কেবলমাত্র কুফরীর বৈশিষ্ট্য বলা হয়েছে। যে ব্যক্তি আল্লাহ্ পাকের অস্তিত্, তার পরিপূর্ণ কুদরত (ক্ষমতা) এবং তার যাত (সত্ত্বী) ও সিফাত (গুণাবলী) এর উপর ঈমান এনেছে, তার জন্য এটা কখনও সম্ভব নয় যে, গোমরাহী ও ফাসাদের প্রচণ্ড অন্ধকার পরিবেশে সে হতাশ অথবা নিরাশ হয়ে যাবে । গভীরভাবে চিন্তা করার বিষয় যে, যখন আল্লাহ্ পাক আমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করে, আমাদের জীবন-যাপনের জন্য আমাদেরকে কিছু বিশেষ বিধান দিয়েছেন, (নাউযুবিল্লাহ) সে সময় আল্লাহ্ পাকের একথা জানা ছিলো না যে, এক যুগ এমন আসবে যে সময় পরিবেশের খারাপী এ সকল আহকামের উপর আমল করার ক্ষেত্রে বাধা হয়ে দীড়াবে। একথা তো সকল মুসলমানের নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট যে, আল্লাহ্ পাক স্বীয় বান্দাদের জন্য যে সকল বিধি-বিধান দান করেছেন, তা একথা জেনেই দিয়েছেন যে. ভবিষ্যতে কি কি অবস্থার সম্মুখীন হবে? আর সে অবস্থায় এ সকল বিধি-বিধানের উপর কেমন করে কিভাবে আমল করতে পারবে? এজন্যই একথা বলা কখনও সম্ভব নয় যে, কোন এক যুগে এ সকল আহকামের উপর আমল করা সম্ভব হবে না। আর আল্লাহ্ পাকের মনোনীত এ দ্বীন (নাউযুবিল্লাহ) আমলের অযোগ্য থেকে যাবে । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতা ও গোমরাহীর যে গভীর ঘনান্ধকারে প্রেরিত হনযছিলেন, তা কোন মানুষের অজানা নয়। সে যুগে দ্বীনের উপর আমল করা বর্তমান যুগের চেয়ে হাজার গুণ বেশি কষ্টকর ছিলো । আজ যদি আমরা নামায, রোষা ইত্যাদি ইবাদাত করতে চাই, তাহলে আমাদেরকে বাধা দিয়ে এ //./51-1401311.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।