Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩০ আপন ঘর বাচান পাওয়া খুবই দুকস্কর হয়ে পড়েছে । হত্যা ও সন্ত্রাস সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। কথায় কথায় সামান্য কারণে একে অন্যের প্রাণনাশ করা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে । হালাল উপার্জনের রাস্তা ধীরে ধীরে কমে আসছে । হারাম ও অবৈধ আমদানীকে বৈধ মনে করা হচ্ছে। সন্তান-সন্ততি দিন দিন মাতা-পিতার অবাধ্য হচ্ছে। যদিও বয়স্ক মুরুব্বী শ্রেণীর কিছু সংখ্যক লোক এখনও দ্বীনী আহ্কামের উপর আমল করতে চেষ্টা করে থাকেন৷ কিন্তু নতুন প্রজন্মের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার কোন রাস্তাই তারা খুঁজে পাচ্ছেন না। প্রতি কদমে কদমে দাঙ্গা ফাসাদ ও সন্ত্রাসের এমন উৎস ছড়িয়ে আছে, যা এ যুব শ্রেণীর উত্তপ্ত খুনকে গোমরাহী ও পথ ত্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। সকল প্রকার প্রচার মাধ্যম চিত্তবিনোদন ও সাংস্কৃতির নামে সর্বপ্রকার বেহায়াপনা, উলঙ্গপনা ও চরিত্রহীনতার শিক্ষা দিয়ে, মানুষের অন্তর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে আল্লাহ্‌র ভয় এবং পরকালের চিন্তাকে মিটিয়ে দিচ্ছে । আল্লাহ্‌ এবং তার রাসূলের নাম পর্যন্ত তাদের নিকট অপরিচিত হয়ে যাচ্ছে । পরবর্তিতে এরাই আগে বেড়ে দেশ ও জাতির ক্ষমতার মসনদে চেপে বসে । এ যুব সম্প্রদায় (নতুন প্রজন্ম) আজ তাদের এ সকল মুরুব্বীদেরকে একান্তই নির্বোধ মনে করে থাকে, যাদের চিন্তা ও কর্ম তালিকায় আল্লাহ্‌, রাসূল ও আখিরাত নামের কোন জিনিষ বিদ্যমান আছে । ভবিষ্যতে যখন জাতির কর্ণধার এ যুব সম্প্রদায় ব্যতিত অন্য কেউ থাকবে না, তখন তারা জাতিকে কিরূপ গোলক ধাধা ও বিভ্রান্তিতে নিক্ষেপ করবে, আজ তা কল্পনা করাও আমাদের জন্য মুশকিল হয়ে দাড়িয়েছে । এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এ অবস্থায় আমাদের কি করা উচিত? গোমরাহীর ফুঁসে ওঠা সয়লাবকে কিভাবেই বা প্রতিরোধ করা যাবে? একে কে, কিভাবে প্রতিরোধ করতে পারবে? | এ সকল প্রশ্ন আজ প্রতিটি মুসলমানকে পেরেশান করে তুলছে, এখন এ দুশ্চিন্তা ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে । এখন প্রশ্ন হলো, এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি সতািকার অর্থেই নিজেদের ভবিষাত সম্পর্কে সম্পূর্ণ নিরাশ হয়ে বসে থাকবো? ড//-/51-14001118 500

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।