আপন ঘর বাচান ২৭ কোটি কোটি মানুষের মধ্য হতে মাত্র একজন লোকের সংশোধনে বদ আমলের ক্ষেত্রে কতটুকু পার্থক্য দেখা দিবে? অথবা শত সবস্্ গোনাহের মধ্যে একটি কমলে কি ফায়দা হবে? আসলে লক্ষ্যনীয় ব্যাপার হলো, আল্লাহ্ পাকের ইবাদত একটি নূর স্বরূপ (আলোক বর্তিকা)। আর এ নূর যত ক্ষীণই হোক না কেন, আর তার মোকাবেলায় অন্ধকার যতই প্রচণ্ড হোক না কেন, কিন্তু তা কখনও বে-ফায়দা হয় না। আপনি যদি প্রচণ্ড অন্ধকারময় স্থানে প্রথমবারেই সার্চলাইট জ্বালাতে না পারেন, তাহলে একটি ছোট কুপিতো নিশ্চয়ই জ্বালাতে পারেন । আর এটা অসম্ভব নয় যে, এ ক্ষুদ্র প্রদীপের আলোকে আপনি এই সুইচও খুঁজে পেয়ে যাবেন যার দ্বারা সার্চ লাইট জ্বালানো হয়। এর উল্টো যদি কোন আহমক সার্চ লাইট না পেয়ে হতাশ হয়ে ছোট প্রদীপও না জ্বালায়, তাহলে তার ভাগ্যে স্থায়ী অন্ধকার ছাড়া কিছুই জুটবে না। আঘিয়াগণ (আঃ) যখন দুনিয়ায় আসতেন প্রথম অবস্থায় তারা একাই থাকতেন এবং তাদের চারিদিকে শুধু গোমরাহীর অন্ধকার ছেয়ে থাকতো । কিন্তু এ অন্ধকারের মধ্যেই তারা হিদায়াতের চেরাগ জ্বালাতেন। অতঃপর এক চেরাগ হতে অন্য চেরাগ জ্বলতে থাকতো । এক পর্যায়ে ধীরে ধীরে অন্ধকার . . . দূরও হয়ে যেত এবং হিদায়াতের আলো চারিদিকে ছড়িয়ে পড়তো । অতএব, আল্লাহ্র ওয়াস্তে এ হতাশার বাক্য নিজেদের মজলিসে বলা ছেড়ে দিন যে, “বে-ছ্বীনী সয়লাব প্রতিরোধ যোগ্য নয়।” এর পরিবর্তে এ সয়লাবকে প্রতিরোধ করার জন্য এবং এর ভয়াবহ পরিণতি হতে লোকদেরকে রক্ষা করার জন্য আপনার যতটুকু সাধ্য আছে, প্রচেষ্টা চালিয়ে যান। কোন বড় ধরনের খিদমত করা সম্ভব না হলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে নেক কাজটি আপনার দ্বারা করা সম্ভব তা করতে পিছপা হবেন না। অন্যান্য বড় নেক কাজের জন্য দু'আ ও প্রচেষ্টা করতে হিম্মত হারাবেন না। জাতি এবং রাষ্ট্র জনগণেরই সমষ্টির নাম । যদি প্রতিটি ব্যক্তি স্ব-স্ব স্থানে এ নিয়মে আমল শুরু 1. 81400 15. 001
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।