Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

২৬ আপন ঘর বাঁচান সহজে ত্যাগ করা যায় এমন একটি গোনাহ্‌্কে বেছে নিয়ে তা ত্যাগ করার মনস্থ করে নেয়। আর অবশিষ্ট গোনাহের ব্যাপারে ইস্তিগ্ফার করার সাথে সাথে আল্লাহ্‌ পাকের দরবারে তা থেকে নাজাত পাওয়ার দু'আ করতে থাকে । তার যদি প্রতিদিন পঞ্চাশটি জায়গায় মিথ্যা বলার অভ্যাস থাকে, তাহলে ভবিষ্যতে দশ জায়গায় মিথ্যা বলা পরিত্যাগ করুক। যদি প্রতিদিন পাঁচশত টাকা অবৈধভাবে কামানোর অভ্যাস থাকে, তাহলে তা হতে যতটুকু সহজে ত্যাগ করতে পারে, তা এখনই ছেড়ে দিক। সারাদিন যদি পাঁচ ওয়াক্ত নামাযই না পড়ার অভ্যাস থাকে, তাহলে যে ওয়াক্ত সবচেয়ে সহজ মনে হয়, সেই ওয়াক্ত নামায শুরু করে দিক। বাকী নামাযের জন্য দু'আ ও ইস্তিগৃফার করতে থাকুক । মোটকথা, যেরূপভাবে ভয়াবহ অগ্নি থেকে পলায়নের সময় মানুষ এদিকে লক্ষ্য করে না যে, আমি পালিয়ে কতটুকু দূরে যেতে পারবো? বরং সে উদ্‌ভ্রান্তের মত দৌড়াতেই থাকে । আর যদি আগুন তাকে পেয়েই বসে, তবুও সে চেষ্টা করে, শরীরের যতটুকু অংশ সম্ভব, বাচাতে । এরূপভাবে দ্বীনী ব্যাপারেও এ চিন্তা হওয়া দরকার যে, গোনাহ্‌ থেকে যখনই বাচতে পারা যায়, বেচে থাকা এবং নেক কাজ করার তৌফিক যখন হয়, সাথে সাথে তা করে ফেলা । যদি আমি এবং আপনি এ নিয়মে আমল করতে থাকি, একদিন না একদিন এ আগুন থেকে নাজাত ইন্শাআল্লাহ পাবোই। কিন্তু যদি হাত পা না হেলিয়ে শুধু আগুনকে মৌখিকভাবে গালমন্দ করতে থাকি, তাহলে এ থেকে বাচার আর কোন পথ নেই । আমার অভিজ্ঞতা হলো, যদি হক, কথা হক তরীকায়, অব্যাহতভাবে বলা হতে থাকে, তাহলে কোন না কোন সময় তা ফলপ্রসূ হয়ই। আপনি যদি আপনার পরিবারের কোন একজনের একটি গোনাহ্‌র অভ্যাসও ত্যাগ করাতে পারেন, কিংবা যে কোন একটি ফারিযাহ্‌ আদায়ের ব্যাপারে উৎসাহিত করতে সক্ষম হন, তাহলে তা আপনার দুনিয়া ও আখিরাত তথা উভয় জাহানের বিরাট কামিয়াবী হবে। একথা কখনও ভাববেন না যে, বদ আমলে লিপ্ত //./51-1401311.001

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।