Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

আপন ঘর বাচান ২৫ প্রকৃত অবস্থা যদি এমন হতো যে, দ্বীনের উপর আমল করার জন্য আমরা আমাদের সকল উপায়, সকল শক্তি ও সর্বাত্বক প্রচেষ্টা ব্যয় করে ফেলতাম এবং তা সত্তেও আমাদের নিকট একথা প্রমাণিত হতো, আল্লাহ্‌ না করুন) এ যুগে দ্বীনের উপর আমল করা অসম্ভব। তাহলে হয়তো আমাদের এ অভিযোগ শোনারমত হতে পারতো । কিন্তু আপনি নিজের বুকে হাত রেখে চিত্তা করুন! নিজের সকল শক্তি ব্যয় করা তো দূরের কথা, আমরা কি এ পথে সামান্য চেষ্টাও করেছি? “কাল বা যমানা খারাপ” এ অভিযোগটা যদি একটা বাহানা মাত্র না হয়, তাহলে দয়া করে একবার স্বীয় আমল ও কর্মকাণ্ড এবং স্থীয় আখলাক ও চরিত্র, পর্যবেক্ষণ করে দেখুন যে, আমরা কতগুলো কাজ আল্লাহ্‌ পাকের ইচ্ছার এবং তার আহ্কামের খিলাফ করছি। অতঃপর একটু ইনসাফ এবং বাস্তব সম্মত উপায়ে চিত্তা করে দেখুন, এ সকল (পাপ) কাজ থেকে কতগুলোকে সহজে পরিত্যাগ করা যায় । কতগুলো ত্যাগ করতে কিছুটা কষ্ট হবে এবং কতগুলো ত্যাগ করতে খুব বেশি কষ্ট হবে। অতঃপর যে সকল কাজ সহজে পরিত্যাগ করা যায়, সেগুলোকে এখনই পরিত্যাগ করুন এবং যেগুলো ছাড়তে একটু কষ্ট হবে সেগুলো ধীরে ধীরে ত্যাগ করার উপায় চিন্তা করুন। আর যেগুলো ত্যাগ করা কোনরূপেই সম্ভব নয়, সেগুলোর ব্যাপারে আল্লাহ্‌ পাকের নিকট ইস্তিগ্ফার তো করাই যায় এবং এ দু'আও আপনি করতে পারেন, হে আল্লাহ্‌! আমাদেরকে এ গোনাহ্‌ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। যদি এ নিয়মের উপর আমল অব্যাহত থাকে, তাহলে ধীরে ধীরে অবশ্যই মানুষের বদ আমল উল্লেখযোগ্যভাবে হাস পাবে । যেমন কোন ব্যক্তি একই সাথে সুদ খাওয়া, ধোকা ও প্রতারণা, মিথ্যা, গীবত, বদ-নেগাহী (কু-দৃষ্টি), বদযবানী (কুকথা) এবং এ ধরনের শত গোনাহে লিপ্ত এবং সে সব গোনাহ্‌ এক সাথে ত্যাগ করতে পারে না। কিন্ত এতো সে অবশ্যই করতে পারে যে, এ সকল গোনাহ্‌্র মধ্য হতে /./110101 3/5.0014

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।