Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ আপন ঘর বাচান থেকে বাচাও । অভিজ্ঞতার দ্বারা এ কথা বুঝে আসে যে, হক কথা যদি সঠিক ত্রীকায় অব্যাহতভাবে বলা হয়, তাহলে তা কোন না কোন সময় অবশ্যই ফলপ্রসূ হয় । যদি আপনি নিজ পরিবারের কোন একজন লোককেও কোন একটি গোনাহ হতে বিরত রাখতে পারেন কিং কোন একটি দ্বীনী ফারিযাহ আদায়ে উৎসাহিত করতে সফল হন, তাহলে তা আপনার জন্য দুনিয়া ও আখিরাতের চরম কামিয়াবী হবে । হাদীস শরীফে আছে £ যদি আল্লাহ্‌ পাক তোমাদের মাধ্যমে কোন একজন লোককেও হিদায়াত দিয়ে দেন, তাহলে তা তোমাদের জন্য লাল উটের চেয়ে বড় নিয়ামত হবে । কিন্তু সকল অনিষ্টের মূল কারণ এটাই যে, আমরা স্বীয় পরিবার, স্ত্রী-পুত্র এবং স্বীয় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে প্রকাশ্যে গুনাহের কাজে লিপ্ত দেখেও তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চিন্তা ও চেষ্টা করার পরিবর্তে, প্রথম পদক্ষেপেই এ বলে হতাশ হয়ে যাই যে, না-ফরমানীর এ ভয়াবহ তুফানে হিদায়াতের কথা কে শুনবে? অথচ যদি একটু হিম্মত করে তাদেরকে বুঝানোর এবং সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং ফলাফলের দিকে না তাকিয়ে এ ধারা অব্যাহত রাখা হয়, তাহলে কোন না কোন সময় কিছু না কিছু আছর অবশ্যই হবে । আর হবেই না বা কেন? এটা তো কুরআনেরই ওয়াদা । “এবং নসীহত করতে থাকো, কেননা নসীহত মুমিনদেরকে (অবশ্যই) ফায়দা পৌছিয়ে থাকে” এবং যদি একথা মেনেও নেয়া হয় যে, সংশোধনের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে এবং কেউই আমাদের কথা শোনবে না, তাহলেও প্রতিটি মানুষেরতো কমপক্ষে নিজের উপর নিজের অধিকার আছে এবং সত্যিকার অর্থে যদি সে প্রচেষ্টা চালায়, তাহলে কমপক্ষে নিজ জীবনে তো সে আল্লাহ্‌ পাকের হুকুম মেনে চলতে পারে। কিন্তু এক্ষেত্রেও আমাদের মনস্তাত্বিক বাহানা বাধা হয়ে দীড়ায় যে, যখন সমগ্র দুনিয়া বে-ছ্বীনীর রাস্তায় দৌড়ে চলছে, তখন আমরা তাদের থেকে পৃথক হয়ে কিভাবে নিজেকে নিজে রক্ষা করবো? অথচ 45114010113 8,00এ

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।