Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ٩٢
📝 نص 📖 PDF

আপন ঘর বাচান ২৩ অবস্থার প্রতি বীতশ্রদ্ধ হই এবং প্রতিকার করতে চাই, তাহলে আমাদের কর্মপদ্ধতিও এরূপ হওয়া দরকার, যেরূপ ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় একজন সচেতন ও দায়িতৃশীল ভদ্রলোকের হয়ে থাকে। এ ব্যাপারে আমাদের দায়িত্‌ হলো যে, যুগের এ ভয়াবহ অবস্থার সাধ্যমত সংশোধনের প্রচেষ্টা চালানো । আল্লাহ্‌ পাক প্রতিটি মানুষকে তার অবস্থা অনুযায়ী একটি ক্ষমতার গণ্ডি দিয়েছেন, যে গপ্তিতে তার কথা শোনা এবং মানা হয়। সুতরাং প্রতিটি মানুষের উচিত, যে তার ক্ষমতার গপ্তির ভেতরে হিকমত এবং সহানুভূতির সাথে দ্বীনের তাবলীগ করা এবং যে সকল লোকেরা আল্লাহ্‌ পাকের না-ফরমানীর পথে চলছে, তাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে এ পথ ত্যাগ করার উপদেশ দেয়া। এখন মানা বা না মানা তাদের ব্যাপার । অবশ্য আমাদের অভিজ্ঞতা হলো যে, যদি হিকমত ও হামদরদীর সাথে কথা বলা হয়, তাহলে তা কখনো বিফলে যায় না। কিন্তু যদি এ দায়িত্ব থেকে গাফলতী করা হয়, তাহলে আখেরাতে অবশ্যই জবাবদিহ্ী করতে হবে । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সত্যের দিকেই তার এ 'মহান বাণীতে ইশারা করেছেন যে, “তোমাদের প্রতিটি ব্যক্তিই (স্বাধীন) তত্বাবধায়ক এবং প্রত্যেককেই তার অধীনস্থ লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর কিছু না হোক প্রতিটি লোকের নিজ পরিবার, স্ত্রী ও সন্তানদের উপর কিছু না কিছু কর্তৃত্ব অবশ্যই আছে। সুতরাং তার উপর ফরয যে, সে যদি তাদেরকে আল্লাহ্‌ পাকের না-ফরমানীতে লিপ্ত দেখে, তাহলে এরূপ হিকমত ও মুহাব্বাত নিয়ে এ কাজ থেকে তাদেরকে বিরত রাখার প্রচেষ্টা চালাবে, যেরূপ আগুন থেকে বাচানোর জন্য করে থাকে। আন্মাহ পাক কুরআনে কারীমে ইরশ্শাদ করেন ঃ হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং আপন পরিবারবর্ণকে দোযখের আগুন //./51-1401311.001

— صفحة ٢٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.