২২ আপন ঘর বাচান এখন প্রশ্ন হলো আমরা বে-ছ্বীনীর আগুন নিভানোর বা তা থেকে লোকদিগকে বাচানোর জন্য সামান্য চেষ্টাও করেছি কি? অন্য লোকদের কথা বাদ দিন, কোন সময় কি আমরা আমাদের পরিবার, স্ত্রী, পুত্র, স্বীয় বংশের লোকজন এবং বন্ধু-বান্ধবদেরকে দ্বীনের উপর চলার জন্য এমন দরদ ও আত্তরিকতা নিয়ে বুঝিয়েছি? যেমন আন্তরিকতা ও দরদ নিয়ে আগুন থেকে রক্ষা করা হয়। আমরা কি কখনো তাদেরকে ছীনী ফারিযাহ (দায়ীত্) সম্পর্কে গুরুত্বর সাথে অবগত করেছি? কোন সময় কি তাদেরকে গোনাহ্র হাকীকাত (ভয়াবহ পরিণতি) সম্পর্কে বুঝিয়েছিঃ কোন সময় কি তাদের মনোযোগ পরকালের অনন্ত জীবনের অবস্থার প্রতি আকর্ষণ করেছি? তাদেরকে নেক কাজে উৎসাহিত এবং গোনাহ্র কাজের প্রতি ঘৃণা সৃষ্টির জন্য কোন প্রকার পদক্ষেপ নিয়েছি কি? পরিবারের অন্যদের কথা না হয় বাদই দিলাম । নিজেকে বে-দ্বীনীর আগুন থেকে বাচানোর জন্য সামান্য প্রচেষ্টাও করেছি কি? আমি ব্যক্তিগত পর্যায়েও দ্বীনী ফারিাহ আদায় এবং গোনাহ্ থেকে বেচে থাকার ব্যাপারে কোন পদক্ষেপ নিয়েছি কি? যদি ইসলামের সকল আহকাম মেনে চলা কষ্টকর মনে হয়, তাহলে নিজ জীবনে যৎসামান্য পরিবর্তন আনা সম্ভব ছিলো, তাও করেছি কি? শত সহত্র গোনাহ হতে আল্লাহ্ পাকের ভয়ে একটি গোনাহও ত্যাগ করেছি কি? অসংখ্য দ্বীনী ফারিযাহ্ (দোয়িতৃ) হতে একটির উপরও আমল শুরু করেছি কি? যদি উপরোক্ত সকল প্রশ্নের উত্তরই 'না' সূচক হয়, তাহলে এর অর্থ হলো, আমরাই ভেতরে ভেতরে এ সর্বগ্রাসী আগুন নিভাতে চাই না এবং দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা বে-দ্বীনীর অভিযোগ একটি বাহানা মাত্র । আসল ব্যাপার হলো, না দিন-কালের কোন দোষ আছে, না এ যমানার লোকদের কোন দোষ । আসল দোষ আমাদের এ জঘন্য মনোবৃত্তির, যে স্বয়ং আমরা নিজেরাই বে-ছীনীর রাস্তা অবলম্বন করি, অথচ তার সকল দোষ যমানার (অন্যের) ঘাড়ে চাপাতে চেষ্টা করি। সুতরাং যদি আমরা সত্যিকার অর্থেই বে-দ্বীনীর এ বর্তমান ভয়াবহ /11./511031 3/5.001এ
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.