আপন ঘর বাচান ২১ সামনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে শুধু মৌখিক আফসোস করে, যথারীতি নিজ কর্মে ডুবে থাকবে । অথবা এ চিন্তা করে যে, আগুন তো অনেক মানুষকে ভম্মিভূত করে ফেলেছে । আমি আর কি করবো, আগুনে ঝাপিয়ে পড়বে । মানুষের স্বভাব ও প্রকৃতিই এমন যে, আগুন যতই দ্রুতগামী ও ভয়ঙ্কর হোক না কেন এবং তার যদি পূর্ণ একীনও হয়ে যায় যে, এ আগুন থেকে আমি বাচতে পারবো না, আমাকে আগুন ঘিরে ফেলবেই। তা সত্তেও দেহে প্রাণ থাকা পর্যস্ত সে আগুন থেকে বাচার জন্য দৌড়াতে থাকবে । যতক্ষণ পর্যন্ত না আগুন তাকে ভস্মিভূত করে দেয়। এখন প্রশ্ন হলো, সত্যিই যদি আমাদের চারদিকে বে-দ্বীনী এবং আল্লাহ্র না-ফরমানীর ভয়ঙ্কর আগুন জলে থাকে এবং আমরা আযাদের স্ত্রী-পুত্র, পরিবার-গোত্র ও জাতির প্রতি তার ভয়াবহ তাপ অনুভব করে থাকি। তাহলে আমরা কিভাবে শুধুমাত্র এ মারাত্মক আগুনের আলোচনা করে ক্ষান্ত হই? বরং কোন কোন ক্ষেত্রে তো আমরা এ ভয়াবহ আগুনে তেল ছিটানোর কাজ করে থাকি । আমরা যদি নিজের দিকে তাকিয়ে দেখি । অর্থাৎ গভীরভাবে আত্ম-সমালোচনা করি তাহলে, দেখতে পাবো যে, আমরা সকল অন্যায় ও পাপের আলোচনা এমনভাবে করে থাকি যে, আমরা এ অন্যায় ও পাপ থেকে সম্পূর্ণ মুক্ত, একান্তই মাসুম । কিন্তু এ সমালোচনার পরে যখন আমরা আমাদের বাস্তব বা কর্মজীবনে প্রবেশ করি, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত আমরা নিজেরাও এ সকল অন্যায় ও পাপে আকষ্ঠ ডুবে যাই, যে সকল অন্যায় ও পাপের ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করে মুখে ফেনা তুলেছি। আর যখন কেউ আমাদের এ ধরনের আত্মপ্রতারণার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, তখন আমরা এ বলে কেটে পড়ি যে সমগ্ন দুনিয়া আজ বেন-্্বীনী আগুনে জলছে আমরা এ থেকে কিভাবে বাচবো?-কিন্ত্র আমাদের অবস্থা কি এ নির্বোধ ব্যক্তির মত নয় যে, মারাত্বক অগ্নিকাণ্ড দেখে তা থেকে বাচার পরিবর্তে তাতে ঝাপিয়ে পড়ে। //0/./১1-190114,00এ
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।