Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Apon Ghor Bachan(Almodina com)
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

২০ আপন ঘর বাচান অবস্থায় চিন্তিত না হয়ে থাকেন, এ অবস্থা পরিবর্তনের কোন ইচ্ছা যদি আপনার না থাকে, তাহলে এ ধরনের হতাশাজনক আলোচনা করে পরিবেশ দূষিত করার কি দরকার? প্রকৃতপক্ষেই যদি আপনি এ মারাত্মক অবস্থায় চিন্তিত হয়ে থাকেন এবং আন্তরিকভাবে আপনি এর প্রতিকার ও প্রতিরোধ চান, তাহলে শুধুমাত্র মৌখিকভাবে দু-চার কথা বলে দেয়া কি এর জন্য যথেষ্ট হবে? কল্পনা করুন, আমাদের চোখের সামনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো এবং আমরা ভালোভাবেই জানি, যদি এর প্রতিরোধ তথা নির্বাপনের ব্যবস্থা করা না হয়, তাহলে এই অগ্নি আমাদের সকল পরিবার এবং পূর্ণ মহল্লাকে তক্মিভূত করে দিবে । তখনও কি আমরা নিশ্চিত্তভাবে হাত পা গুটিয়ে শুধুমাত্র মৌখিক আফসোস করতে থাকবো? মাথা যদি একেবারে খারাপ না হয়ে থাকে, যদি সামান্য বুদ্ধি ও বিবেক অবশিষ্ট থাকে, তাহলেও আমরা এ ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার আলোচনা এমন নিশ্চিন্তভাবে করতে পারবো না। এমতাবস্থায় একান্ত নির্বোধ ও আহম্মক ব্যক্তিও অগ্নিকাণ্ডের গল্প অন্যকে শোনানোর পূর্বে, অগ্নি নির্বাপনের জন্য ফায়ার ব্রিগেড দেমকল বাহিনীর) অফিসে ফোন করবে এবং তাদের ঘটনাস্থলে পৌছার পূর্বে সেই নির্বোধ নিজেও পানি বা অন্য কিছুর মাধ্যমে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা চালাবে এবং অন্যদেরকেও এজন্য আহবান করবে । এভাবে যদি তারা আগুনকে কাবু করতে না পারে অর্থাৎ আগুন নিভাতে ব্যর্থ হয়। তাহলে আগুনের আশপাশ থেকে এমন সকল জিনিষ সরিয়ে নিতে চেষ্টা করবে, যাতে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এরপরও যদি আগুন ছড়িয়ে পড়তে থাকে তাহলে জীবন বাচানোর জন্য মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিবে। অন্যদেরকে যদি ওখান থেকে সরাতে না পারে, তাহলে অন্ততঃপক্ষে নিজ স্ত্রী-পুত্র তথা পরিবারকে সরিয়ে নিবে । আর যদি আগুন ছড়িয়ে পড়ার কারণে এও সম্ভব না হয়, তাহলে কমপক্ষে পালিয়ে নিজের জান তো বীচাবেই। কিন্তু এমনটি কোন মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় যে, 51 140101138,00এ

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।