আপন ঘর বাচান ১৭ এ সকল আলোচনার উদ্দেশ্য হলো, আমাদের নতুন প্রজন্ম যেরূপ দ্রুতগতিতে ভ্রান্ত চিন্তাধারা ও আ'মলী পদস্বলনের দিকে ছুটে চলছে, তার প্রাথমিক এবং কার্যকরী চিকিৎসা আমাদের ঘরেই হওয়া দরকার । যদি মুসলমানদের মধ্যে নিজ সন্তান-সন্ততি ও পরিবারের ইসলাহের (সংশোধনের) সত্যিকার আগ্রহ, প্রকৃত আন্তরিকতা ও একাগ্রতা পয়দা হয়ে যায় তাহলে, বিশ্বাস করুন জাতির অর্ধেক নাগরিক সঠিক পথে এভাবেই ফিরে আসবে । . যদি কোন দ্বীনদার ব্যক্তি মনে করেন যে, আমার সন্তান খোদা বিমুখতার যে পথ ধরে এগিয়ে চলছে, তার জন্য এ পথই ঠিক, আর আমরা আমাদের চারিপাশে ধর্মের বিধি-নিষেধের যে প্রাচীর গড়ে তুলেছি, এটা নিতান্তই ভুল! তাহলে এরূপ বক ধার্মিকের দুনিয়া ও আখিরাত উভয় জগতের ব্যর্থতার জন্য শোক প্রকাশ করা ব্যতীত আর কি-ই-বা করা যাবে। কিন্ত যদি আপনি একথা বিশ্বাস করেন যে, আপনার ধর্মই সত্য ধর্ম। মরণের পর পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। তাহলে, আল্লাহ্র ওয়াস্তে নিজ সন্তান ও পরিবারের লোকদিগকে সেই বিচার দিনের জন্য প্রস্তুত করুন। যাতে করে তাদের মধ্যে নেক কাজের আগ্রহ এবং পাপ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। তার সাথী-সঙ্গী ও পরিবেশও ঠিক রাখার চেষ্টা করুন। নিজ গৃহকে পবিত্র কুরআন তিলাওয়াত, বুযুর্গানে দ্বীনের আলোচনায় মুখর রাখুন । দিনে অথবা রাতে একটি সময় নির্ধারণ করে নিয়ে পরিবারের সকল সদস্য একত্রে বসে কোন ধমীয়ি পুস্তক পাঠ করার এবং শোনার ব্যবস্থা নিন। নিজের ব্যক্তিগত আমল ও আখলাককে এমন সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন, যাতে আপনার সন্তান-এর অনুসরণ করতে গৌরব বোধ করে। নিজ সন্তান-সন্ততি ও পরিবার-পরিজনের জন্য আল্লাহ্ পাকের দরবারে দু'আ করুন, যেন তৌফিক দান করেন। এ সকল ব্যবস্থা গ্রহণের পরও কিছু সংখ্যক হতভাগা সন্তান এমন থেকে যাওয়া সম্ভব যারা তাদের বদ-নসীবের /1./5110313/5.001এ
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।