১৬ আপন ঘর বাচান থাকেন, তাহলে, নিঃসন্দেহে আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন্.করেছেন। কিন্তু যদি আপনি আপনার পরিবারবর্গের দ্বীনী শিক্ষা-দীক্ষার ব্যাপারে এরূপ যত্ম, এরূপ আগ্রহ ও এ ধরনের প্রচেষ্টা চালিয়ে না থাকেন, তাহলে, কোনরূপেই আপনি দায়িতৃ মুক্ত হতে পারবেন না। কারণ দুনিয়ার এ সামান্য অগ্মিন্ফুলিঙ্গ যখন আপনার সন্তানের দিকে ধেয়ে আসতে দেখেন, তখন বিপদ আশংকায় আপনার অন্তরাত্মা কিভাবে কেঁপে উঠে! অথচ দোযখের ভয়াবহ অগ্নিকে (যা থেকে বাঁচার কোন ব্যবস্থা নেই) আপনার আদরের সন্তানের দিকে হা করে তেড়ে আসতে দেখেও আপনার পিতৃন্নেহ আপনার হৃদয়কে দোলা দেয় না, এর কারণ কি? যদি আপনি আপনার শিশু সন্তানের হাতে গুলিভরা পিস্তল দেখেন, তাহলে, তার কান্নাকাটি ও আন্দারের প্রতি কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে, যতক্ষণ পর্যন্ত তার হাত হতে এ পিস্তল ছিনিয়ে নিতে না পারেন, ততক্ষণ আপনার হুশ থাকে না। কিন্তু এর কি কারণ যে, সে সন্তানকেই যখন দ্বীনী অধঃপতন ও ধর্মীয় দেউলিয়াত্বের চরম সীমায় দেখেন, তখন শুধুমাত্র কয়েকবার মৌখিক ওয়ায নসীহত করেই নিজেকে দায়িত্ মুক্ত মনে করেন! এখন প্রশ্ন হলো, আপনি কি কখনো নিজ পরিবারের ইসলাহের (সংশোধনের) ব্যাপারে যত্ন সহকারে গভীরভাবে কোন কার্যকর পদ্ধতি নিয়ে চিন্তা করে দেখেছেন? যেরূপ আন্তরিকতা ও আগ্রহ নিয়ে আপনি আপনার সন্তান ও পরিবার-পরিজনের ভরন-পোষণের জন্য রোজগারের অন্বেষণ করে থাকেন, সেরূপ আন্তরিকতা নিয়ে কি কখনো তার ধর্মীয় শিক্ষা-দীক্ষার এবং ইসলাহের (সংশোধনের) পথ অন্বেষণ করেছেন? যে ধরনের আন্তরিকতা ও আকুতি নিয়ে তাদের শারীরিক সুস্থতার জন্য দু'আ করে থাকেন, এরূপ আন্তরিকতা ও আকুতি নিয়ে কখনো কি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে সিরাতে মুসতাকীমের দু'আ করেছেন? যদি উপরোন্লেখিত কোন কাজই আপনি না করে থাকেন, তাহলে, আপনাকে কোনভাবেই পরিবার সম্পর্কে সজাগ ও দায়িত্ মুক্ত বলা যাবে না। 11001 13/5.0014
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।