আপন ঘর বাচান ১৫ পাশের লোকদেরকেও নিজের আদর্শের (ধর্মের) অনুসারী ও সহযোগী বানানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো । আমাদের বর্তমান বিপর্যয়ের এও একটি অন্যতম কারণ যে, আমরা আমাদের উক্ত দায়িতৃ সম্পর্কে একান্তই উদাসীন । বড় বড় দ্বীনদার পরিবারেও আজ নতুন প্রজন্মকে ছ্বীনী শিক্ষা-দীক্ষা দান চিন্তার বহির্ভূত বিষয়রূপে বিবেচিত হচ্ছে। সাথে সাথে প্রাচীনপন্থি (?) (ধর্মভীরু) লোকেরাও অবস্থার সামনে হাল ছেড়ে দিয়ে নিজ সন্তান ও পরিবারস্থ লোকদেরকে তথাকথিত প্রগতির স্রোতে ভেসে যেতে দেখে চুপচাপ বসে আছেন । কেউ কেউ এমন কথাও বলে থাকেন যে, আমিতো আমার পরিবারবর্গকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার এবং দ্বীনী পরিবেশে গড়ে তোলার সব ধরনের প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু যুগের হাওয়াই এমন যে, আমাদের ওয়ায-নসীহতের কোন “আছর' তাদের উপর হচ্ছে না। কিন্তু উপরোক্ত বক্তব্য আমাদের কারো কারো ক্ষেত্রে শয়তানের ধোঁকা বৈ কিছুই নয়। কারণ আমাদের গভীরভাবে ভেবে দেখা দরকার যে, আমরা কতটুকু আন্তরিকতা, কতটুকু ব্যাকুলতাও কতটুকু সহমর্মিতা ও দরদ নিয়ে এ প্রচেষ্টা চালিয়েছি। মনে করুন যদি আপনার সন্তান শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে, অথবা (আল্লাহ্ না করুন) তার কোন অঙ্গ আগুনে পুড়তে শুরু করে, সে সময় আপনি নিজের মনে কতটুকু ব্যাকুলতা অনুভব করেন। আর এ ব্যাকুলতার ফলে আপনি কত কঠিন কাজ কত সহজে করে ফেলেন। এখন প্রশ্ন হলো নিজের সন্তান-সন্ততিকে পাপ কাজে লিপ্ত দেখে, কখনো কি আপনার মনে এ ধরনের অস্থিরতা ও ব্যাকুলতা অনুভূত হয়েছে? যদি নিজ সন্তান ও পরিবারস্থ লোকদের দ্বীনী ও চারিত্রিক অধঃপতন দেখে সত্যি-সত্যিই আপনার হৃদয়ে এরূপ অস্থিরতা ও ব্যাকুলতা অনুভূত হয়, যেরূপ অস্থিরতা ও ব্যাকুলতা তাকে শারীরিকভাবে অসুস্থ দেখে হয়ে থাকে এবং তাদেরকে দ্বীনী ও চারিত্রিক অধঃপতন থেকে বাঁচানোর জন্য এরপই প্রচেষ্টা চালিয়ে থাকেন, যেরূপভাবে শারীরিক ক্ষতি থেকে বাঁচানোর জন্য করে //./51-1401311.001
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।