আপন ঘর বাচান ১১ ্বীন-ধর্ম, ক্য়ামত ও আখিরাত ইত্যাদি মৌলিক বিষয়াবলীও তাদের চিন্তা ভাবনার একান্তই বহির্ভূত হয়ে পড়েছে। হ্যা তাদের বড় থেকে বড় অনুগ্রহ এটাই যে তারা মা-বাপের ধমীয়ি কার্ধকলাপ সহ্য করে নেয় এবং তা ঘৃণা করে না, কিন্তু এর চেয়ে বেশি তারা কিছু চিন্তাও করে না এবং করতে আগ্রহীও নয়। অবশ্য এ ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই যে, প্রত্যেকেই নিজ নিজ আমলের জন্য দায়ী হবে এবং সন্তানের পরিপূর্ণ হিদায়েত মা-বাপের আয়তেও নয় । নূহ আলাইহিস্ সালামের ঘরেও কেন“আনের মত সন্তান জন্ম নেয়। কিন্তু এ দায়িতৃতো প্রতিটি মুসলমানের উপরই অর্পিত হয় যে, সে নিজ পরিবারের লোকদের দ্বীনী তারবিয়্যাতের জন্য নিজের সাধ্যমত সকল প্রচেষ্টা ব্যয় করবে। যদি চেষ্টা করা সত্তেও তারা সঠিক পথে না আসে, তাহলে, অবশ্য সে তার দায়িত্ মুক্ত হবে। কিন্তু যদি কোন ব্যক্তি এদিকে ভ্রক্ষেপও না করে, ব্যক্তিগত আমলের প্রতি তীক্ষ দৃষ্টি রাখেন এবং পরিবারস্থ লোকদের ধর্মীয় ব্যাপারে লক্ষ্যও না করেন, তাহলে, তিনি কিছুতেই আল্লাহ্ পাকের আদালতে নিস্কৃতি পাবেন না। এর উপমা এ নিবোঁধের ন্যায় যে নিজ সন্তানকে আত্মহত্যা করতে দেখে একথা বলে পাশ কেটে যায় যে, জোয়ান বেটা! সে নিজেই নিজ কর্মের জন্য দায়ী । এবং মৃত্যু পর্যন্তও তার ইসলাহ (সংশোধন) হয়নি । কিন্তু এ প্রসঙ্গে তার মহান পিতা তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কত ধরনের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, তাও আমাদের ভুলে গেলে চলবে না। তিনি কী কী ভাবে কেন“আনের বাড়াবাড়ী সহ্য করে, তাকে দাওয়াত দিয়েছেন, তা সত্বেও সে নিজের জন্য হিদায়াতের নৌকার পরিবর্তে কুফরের বিক্ষুন্ধ তরঙ্গকেই মনোনীত করে নিলো। অবশ্য নূহ আলাইহিস্ সালাম তাঁর দায়িতৃ পরিপূর্ণভাবে আদায় করে দায়মুক্ত হয়েছেন । কিন্তু প্রশ্ন হলো, আজকে আমাদের সমাজে এমন কোন ব্যক্তি আছে কি? যিনি নিজ পরিবারস্থ লোকদের বিশেষ করে নিজ সন্তানের ইসলাহ (সংশোধন) ও দ্বীনী শিক্ষা-দীক্ষার জন্য এরূপ চিন্তা ও চেষ্টা ব্যয় করছেন? /./110101 3/5.0014
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.