তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৮ম খন্ড
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ফাত্হ, ৬৩ তাদের সবাইকে খায়বরের জিহাদে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছিল অথচ তাদের মধ্যে সবাই মুনাফিক ছিল না। কেউ কেউ মুসলমানও ছিল। কেউ কেউ যদিও তখন মুনাফিক ছিল, কিন্ত পরবতীঁকালে তারা সাচ্চা ঈমানদার হওয়ার সৌভাগ্য লাভ করেছিল । তাই এ ধরনের লোকদের সন্তষ্টির জন্য পরবর্তী আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে। এসব আয়াতে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, আল্লাহ্‌র ওয়াদা অনুযায়ী খায়বর যুদ্ধ হদায়বিয়ায় অংশগ্রহণকারীদের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু যারা খাঁটি মুসলমান এবং মনেপ্রাণে জিহাদে অংশগ্রহণ করতে ইচ্ছক, তাদের জন্যও ভবিষ্যতে আরও সুযোগ- সুবিধা আসবে। এসব সুযোগের কথা কোরআন পাক একটি বিশেষ ভবিষ্যদ্বাণীর আকারে বর্ণনা করেছে, যা রসূল করীম (সা)-এর ইস্তিকালের পর প্রকাশ পাবে । ইরশাদ হয়েছে ঃ পানা নেশা ১৬০৮৪ ৩১ [৯ ০1৩35 ৯5্ধৎ এক সময আসবে যখন তোমাদেরকে লিড এই জিহাদ একটি শক্তিশালী যোদ্ধা জাতির সাথে হবে । ইতিহাস সাক্ষ্য দেয় যে, এই জিহাদ রসূলুল্লাহ (সা)-র জীবদ্দশায় সংঘটিত হয়নি। কেননা, প্রথমত, এরপর তিনি কোন যুদ্ধে মরুবাসীদেরকে দাওয়াত দিয়েছেন বলে প্রমাণে নেই, দ্বিতীয়ত, এরপর এমন ফোন বীরযোদ্ধা জাতির সাথে মুকাবিলাও হয়নি, যাদের বীরত্বের উল্লেখ কোরআন পাক করছে। তাবুক যুদ্ধে যদিও যোদ্ধা জাতির সাথে মুকাবিলা ছিল; কিন্তু এই যুদ্ধে মরুবাসীদেরকে দাওয়াত দেওয়ার প্রমাণ নেই এবং এতে কোন যুদ্ধও সংঘটিত হয়নি। আল্লাহ্‌ তা'আলা প্রতিপক্ষের অন্তরে ভীতি সঞ্চার করে দেন। ফলে তারা সম্মুখ সমরে অবতীর্ণই হয়নি । রস্লুল্লাহ্‌ (সা) ও সাহাবায়ে কিরাম বিনাষৃদ্ধে তাবুক থেকে ফিরে আসেন । হুনায়ন যুদ্ধেও মরুবাসীদেরকে দাওয়াত, দেওয়ার প্রমাণ নেই এবং তখন কোন সশস্ত্র ও বীরযোদ্ধা জাতির বিরুদ্ধে মুকাবিলাও ছিল না। তাই কোন কোন তফসীরবিদ বলেন যে, আয়াতে পারস্য ও রোম অর্থাৎ কিসরা ও কায়সারের জাতিসমূহ বোঝানো হয়েছে, যাদের বিরুদ্ধে হযরত ওমর ফারাক (রো)-এর আমলে জিহাদ হয়েছে।-_( কুরতুবী ) হযরত রাফে ইবনে খাদীজ রো) বলেন £ আমরা কোরআনের এই আয়াত পাঠ করতাম ॥ কিন্তু আমাদের জানা ছিল না যে, এখানে কোন্‌ জাতিকে বোঝানো হয়েছে । অব- শেষে রস্লুল্লাহ্‌ সো)-র ইন্তিকালের পর হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর খিলাফত কালে তিনি আমাদেরকে বনী হুনায়ফা ও মোসায়লামা কাযযাবের জাতির বিরুদ্ধে জিহাদ করার দাওয়াত দেন। তখন আমরা বুঝতে পারলাম যে, এই আয়াতে এই জাতিকেই বোঝানো হয়েছে। কিন্ত এই দু'টি উক্তির মধ্যে কোন বিরোধ ও বৈপরীত্য নেই। পরবাঁকালের শক্তি- শালী সকল প্রতিপক্ষই এর মধ্যে দাখিল থাকতে পারে । ইমাম কুরতুবী এই রেওয়ায়েত উদ্ধৃত করার পর বলেন ঃ হযরত সিদ্দীকে আকবর ও ফারূকে আযম রো)-এর ধিলাফত যে সত্যের অনুকূলে ছিল, এ আয়াত তার প্রমাণ। আলোচ্য আয়াতে স্বয়ং কোরআন তাঁদের দাওয়াতের কথা উল্লেখ করেছে। ///.0910190781-0017

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।