তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৮ম খন্ড
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

৬০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড: তফসীরের সার-সংক্ষেগ তোমরা সত্বরই যখন (খায়বরের ) যুদ্ধলব্ধ ধনসম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা (ছদায়বিয়ার সফর থেকে ) পশ্চাতে থেকে গিয়েছিল, তারা বলবে £ আমাদেরকেও তোমাদের সাথে যাবার অনুমতি দাও । (এই আবেদনের কারণ ছিল যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করা। লক্ষণাদি দৃষ্টে এই সম্পদ লাভের বিষয় তাদের জানা ছিল এবং তারা তা প্রত্যাশা ও করত। কিন্তু হুদায়বিয়ার সফরে কষ্ট ও ধ্বংসই অধিক প্রত্যাশিত ছিল। এ সম্পর্কে আল্লাহ্‌ বলেন ঃ) তারা আল্লাহ্‌র আদেশ পরিবর্তন করতে চায়। (অর্থাৎ আল্লাহ্‌র আদেশ ছিল এই যে, এই যুদ্ধে তারাই যাবে, যারা হদায়বিয়া ও বায়'আতে রিষওয়ানে অংশগ্রহণ করেছিল। তাদের ব্যতীত অন্য কেউ যাবে নাঃ বিশেষত তারা যাবে না, যারা হুদায়বিয্নার সফরে অংশ- প্রহণ করেনি এবং নানা তালবাহানার আশ্রয় নিয়েছে )। অতএব, আপনি বলে দিন, তোমরা কিছুতেই আমাদের সাথে যেতে পারবে না। (অর্থাৎ তোমাদের আবেদন আমরা মঞ্জুর করতে পারি না। কারণ, এতে আল্লাহ্‌র আদেশ পরিবর্তন করার গোনাহ্‌ আছে। কেননা, ) আল্লাহ্‌ প্রথম থেকেই এই কথা বলে দিয়েছেন। অর্থাৎ [ হদায়বিয়া থেকে ফিরে আসার পথেই আল্লাহ্‌ তা'আলা আদেশ দিয়েছেন যে, খায়বর যুদ্ধে হদায়বিয়ায় অংশগ্রহণকারীদৈর ব্যতীত কেউ যাবে না। বাহ্যত এই আদেশ কোরআনে উল্লিখিত নেই । এ থেকে বোঝা যায় যে, এই আদেশ অপঠিত ওহীর মাধ্যমে রসূলুল্লাহ (সা) লাভ করেছিলেন। এরূপ অপঠিত ওহী হাদীসের স্মাধ্যমে ব্যক্ত হয়। একথাও সম্ভবপর যে, হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পথে | - রে ৮১৫৫৫ অযতীর্গ সূরা ফাত্ছের ১ ৪ 51 আয়াতে খায়বরের বিজয় বোঝা'ন। হয়েছে। দেমতে এই আয়াত ইঙ্গিত করেছে যে, খায়বরের বিজয় হুদায়বিয়ায় অংশগ্রহণ- - কারিগণই.লাভ করবে। আপনার এই কথা শুনে উত্তরে ] তখন তারা বলবে £ [বাহ্যত এখানে রসূলুল্লাহ (সা)-র মুখের উপর বলা উদ্দেশ্য নয়॥ বরং তারা অন্যদেরকে বলবে যে, আমাদেরকে সাথে না নেওয়ার ব্যাপারটি আল্লাহ্‌র আদেশ নয় ] বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ । (তাই আমাদের অংশগ্রহণ তোমাদের মনঃপৃত নয়। অথচ মুসলমানদের মধ্যে বিদ্বেষের কোন নামগন্ধও নেই।) বরং তারা অন্পই বুঝে । (পুরাপুরি বুঝলে আল্লাহ্‌র এই আদেশের রহস্য অনায়াসেই বুঝতে পারত যে, হুদায়বিয়ায় মুসলমানরা একটি রলহত্তর আশংকার সম্যুখীন হয়েছে এবং অগ্নিপরসক্ষায় উত্তীর্ণ হয়েছে । আর মুনা- ফিকরা তাদের পাথিব স্থার্থকে অগ্রাধিকার দিয়েছে। এটাই বিশেষভাবে মুসলমানদের খায়বর যুদ্ধে যাওয়ার এবং মুনাফিকদের বঞ্চিত হওয়ার কারণ। এ পর্যন্ত খায়বর সম্পকিত বিষয়বস্ত বণিত হল। অতঃপর অপর একটি ঘটনা ইরশাদ হচ্ছে 8). আর্পনি পশ্চাতে অবস্থানকারী মরুবাসীদেরকে (আরও) বলে দিন, এক খায়বর যুদ্ধে না গেলে তাতে কি হল, সওয়াব হাসিল করার আরও অনেক সুযোগ ভবিষ্যতে আসবে । সেম্সতে )/সত্বরই তোমরা এমন লোকদের প্রতি (যুদ্ধ করার জন্য ) আহৃত হবে, যারা কঠোর যোদ্ধা গএখানে পারস্য ও রোমের সাথে যদ্ধ বোঝানো হয়েছে )। [ দুররে মনসুর ] কেননা, তাদের সেনাবাহিনী ছিল প্রশিক্ষণপ্রাপ্ত ও অস্ত্রেশস্ত্ে সুসজ্জিত। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, যে পর্যন্ত না তারা বশ্যতা স্বীকার “করে নেয়, (ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা ইসলামী রাষ্ট্রের আনুগত্য ও জিযিয়া দানে স্বীরুত, //4.091019021-0017

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।