তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৮ম খন্ড
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ তঞফসীরে মা'আরেফুল-ফোরআন ॥ অষ্টম খণ্ড কাফিরের জন্য ভ্বলন্ত জলি গ্র্তত রেখেছি। (১৪) নভোমশুল ও ভূমগ্ডুলের রাজত্ব জাল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং ঘাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম মেহেরবান। স্পা তফসীরের সার-সংক্ষেপ যেসব মরুবাসী (হুদায়বিয়া সফর থেকে ) পশ্চাতে রয়ে গেছে, (সফরে শরীক হয়নি ) তারা সত্বরই (যখন আপনি মদীনায় পৌনছবেন ) আপনাকে (মিছামিছি ) বলবে (আমরা আপনার সাথে যাইনি কারণ )আমরা আমাদের ধনসম্পদ ও পরিবার-পরিজনের সাজে ব্যস্ত ছিলাম। অতএব আমাদের জন্য (এই টি ) মানার দোয়া করুন। (এরপর আল্লাহ্‌ তা'আলা তাদের মিথ্যাচার প্রচ্কাশ করে বলেন £) তারা মুখে এমন কথা বলে, যা তাদের অন্তরে নেই। [ অতঃপর রসূলুল্লাহ (সা)-কে শিক্ষা দেওয়া হচ্ছে যে, তারা যখন আপনার কাছে এই ওযর পেশ করে, তখন ] আপনি বলে দিন (প্রথমত এই ওযর সত্য হলেও আল্লাহ্‌ ও রসূলের অকাট্য নির্দেশের মুকাবিলায় তুচ্ছ ও বাতিল গণ্য হত। কেননা, আমি জিজ্ঞাসা করি, ) আল্লাহ্‌ তোমাদের ক্ষতি অথবা উপকার করার ইচ্ছা করলে কে তার সামনে তোমাদের জন্য (উপকার ক্ষতি ইত্যাদি) কোন কিছুর ক্ষমতা রাখে? (অর্থাৎ তোমাদের সম্ভতা অথবা তোমাদের ধন- দৌলত ও পরিবার-পরিজনের মধ্যে যে উপকার অথবা ক্ষতি তকদীরে অবধারিত হয়ে গেছে, তার খেলাফ করার ক্ষমতা কারও নেই। তবে শরীয়ত অনেক ক্ষেত্রে এই ধরনের আশংকার ওযর কবুল করে অনুমতি দিয়েছে, যদি সেই ওযর বাস্তবে সত্য হয়। আলোচা প্রন্নে শরীয়ত বাড়ী-ঘরের ব্যস্ততাকে গ্রহণযোগ্য ওর সাব্যস্ত করেনি যদিও তা বাস্তবসম্মত হয়। দ্বিতীয়ত, তোমাদের পেশরুত এই ওযর সত্যও নয় । তোমরা মনে কর যে, আমি এই মিথ্যা সম্পর্কে অবগত নই, কিন্ত সত্য এই যে, ) আল্লাহ. তা'আলা (যিনি) তোমাদের সব কাজকর্ম সম্পর্কে সম্যক অবগত (তিনি আমাকে ওহীর মাধ্যমে অবহিত করেছেন যে, তোমাদের অনুপস্থিতির কারণ তা নয়, যা তোমরা বর্ণনা করছ ) বরং (আসল কারণ এই যে,) তোমরা মনে করেছ যে, রসূল ও মুমিনগণ কখনও তাঁদের বাড়ী-ঘরে ফিরে আসতে পারবেন না € মুশরিকদের হাতে সবাই প্রাণ হারাবে ) এবং এই ধারণা তোমাদের মনেও খুব সুখকর ছিল (আল্লাহ্‌ ও রসূলের প্রতি শত্রুতার কারণে এটা তোমাদের আন্তরিক কামনাও ছিল )। তোমরা মন্দ ধারণার বশবতী হয়েছিলে। তোমরা (এসব কুফরী ধারণার কারণে ) এক ধ্বংসমুখী সমপ্র- দায় ছিলে। ( এসব শাস্তির খবর শুনে তোমরা এখনও ঈমানদার হয়ে গেলে ভাল, নতুবা ) যারা আল্লাহ্‌ ও তাঁর রসূলে বিশ্বাস করে না, আমি সেসব কাফিরের জন্য অলস্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। (মুমিন ও অবিশ্বাসীদের জন্য এই আইন রচনার কারণে আশ্চর্যান্বিত হওয়া উচিত নয়, কেননা ) নভোমগ্ুডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই । তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। (কাফির যদিও শাস্তির যোগ্য হয়, কিন্ত ) আল্লাহ ক্ষমা- শীল, পরম দয়ালু (কাজেই সেও খাটি মনে বিশ্বাস স্থাপন করলে তাকেও ক্ষমা করে দেন)। জানুষাজিক জাতব্য বিষয় উল্লিখিত বিষয়বন্ত সেসব মরুবাসীর সাথে সম্পৃক্ত, যাদেরকে রসূলুল্লাহ্‌ (সা) //4.091019021-0017

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।