অনুবাদকের আরয আল-হামদুলিল্লাহ ! সমস্ত প্রশংসা আল্লাহ্র । তার অশেষ রহমতে “তফসীরে' মা“আরেফুল কোরআন অষ্টম এবং শেষ খণ্ডটিরও মুদ্রণকার্য সমাপ্ত হলো | সর্বাধুনিক এবং সমকালীন এই সর্ববৃহৎ তফসীর গ্রন্থখানি অনূদিত হয়ে বাং ভাষায় প্রকাশিত হওয়া নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা। অবিশ্বাস্য স্বল্প সময়ে এ বিরাট কলেবর তফসীর গ্রন্থখানির অনুবাদ ও মুদ্রণকার্য সমাপ্ত হওয়া আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগহ এবং মূল গ্রন্থকার হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র)-এর নিষ্ঠাপূর্ণ দোয়ারই ফলশ্র্তি বলতে হয়। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতাপূর্ণ সহযোগিতার কথাও স্মরণীয় । এতদসঙ্গে বিপুল সংখ্যক উৎসাহী পাঠকের তাকিদ ও উৎসাহ প্রদান কাজটি ত্রাবিত করার পথে বিশেষ সহায়ক হয়েছে। আমার আন্তরিক দোয়া, আল্লাহ্ তা'আলা এ বিরাট প্রকল্প বাস্তবায়নের সাথে সংশিষ্ট সকলকেই এ কাজের যোগ্য প্রতিফল দান করুন। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব আ.জ:ম. শামসুল আলম ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ গ্রহণ করার পর ১৯৮১ সনে আমি না-দান গোনাহ্গারকে আট খণ্ডে সমাপ্ত এ যুগের সর্ববৃহৎ তফসীরগরস্থ মা“আরেফুল- কোরআন বাংলায় য় অনুবাদ করার দায়িত্ব প্রদান করেছিলেন । নিজের অক্ষমতার কথা বিবেচনা করে প্রথমে আমি এ গুরুদায়িত্ব. গ্রহণ করার ব্যাপারে ছিল্যম যথেষ্ট দবিধাগরস্ত। এদিকে হিজরি পঞ্চদশ শতকের আগমনে আলমে-ইসলামের 'সর্বর যে নতুন আশ্[-আকাউক্ষার, প্রাবন সৃষ্টি হয়েছে, বাংলার ঈমানদীপ্ত জনগণের অন্তরেও সে প্লাবনের ঢেউ এসে নতুন এক উদ্টীপুনাময় পরিবেশের সৃষ্টি করেছে। সে পরিবেশের প্রভাবেই নবজাগরণের এ আবেগ-ঝরা দিনগুলোতে জাতির সামনে কিছু দেওয়ার আকাঙক্ষায় আমিও উদ্বেলিত হয়েছিলাম । ইসলামিক ফাউন্ডেশনের তদানীন্তন সচিব জনাব সাদেক উদ্দীন এবং প্রকাশনা বিভাগের পরিচালক জনাব অধ্যাপক আবদুল গফুর প্রমুখের উৎসাহ-উদ্দীপনায় আমি কাজ শুরু করেছিলাম । আল্লাহ্ তা'আলার অশেষ রহমতই শেষ পর্যন্ত এ মহৎ লক্ষ্য অর্জনের পথ সহজতর করে দিয়েছে। যুগে যুগে আল্লাহ্ রাব্বুল আলামীন তার মহান কিতাবের খেদমত করার জন্য একদল নিষ্ঠাবান বান্দার শ্রম কবুল করেছেন । আমার ন্যায় একজন গোনাহ্গারকেও //4.091019021-0017
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।