সূরা ফাত্হ ৪৯ সাহাবায়ে কিরামের ঈম্মান ও জানুগত্যের আরও একটি পরীক্ষা £ পূর্বেই বলা হয়েছে যে, সন্ধির শর্তাবলী ওমরা ব্যতিরেকে ও যুদ্ধে শৌর্যবীর্য প্রদর্শন ব্যতিরেকে মদীনায় প্রত্যাবর্তন সাহাবায়ে কিরামের পক্ষে দুঃসহ ছিল । অনন্য সাধারণ ঈমানের বলেই তাঁরা এসব প্রতিকুল পরিস্থিতির মধ্যে রসূল (সা)-এর আনুগত্যে অটল ও অনড় থাকতে পেরেছিলেন । হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পথে যখন রস্লুজ্লাহ্ সো) “ফুরা গামীম' নামক স্থানে পৌঁছেন, তখন আলোচ্য “সূরা ফাত্হ' অবতীর্ণ হয়। তিনি সাহাবায়ে কিরামকে সূরা্টি পাঠ করে শুনালেন। তাদের অন্তর পূর্বেই আহত ছিল। এমতাবস্থায় সূরায় একে প্রকাশ্য বিজয় আখ্যা দেওয়ায় হযরত ওমর (রা) আবার প্রশ্ন করে বসলেন £ ইয়া রাস্লাল্লাহ্ ! এটা কি বিজয় £ তিনি বললেন £ যার হাতে আমার প্রাণ সেই সম্ভার কসম, এটা প্রকাশ্য বিজয় । এই ভাষ্যের সামনেও সাহাবায়ে কিরাম মাথা নত করে নিলেন এবং গোটা পরিস্থিতিকে প্রকাশ্য বিজয় মেনে নিলেন । হুদায়বিয্না সন্ধির ফলাফল ও কল্যাপের বিকাশ £ এ ব্যাপারে সর্বপ্রথম প্রতিক্রিয়া এই প্রকাশ পায় যে, কোরাইশ ও তাদের অনেক অনুসারীর সামনে তাদের অন্যায় জেদ ও হঠ্ারিতা ফুটে ওঠে এবং তাদের মধ্যে অনৈক্য দেখা দেয়। বুদায়েল ইবনে ওয়ারাকা এবং ওরওয়া ইবনে মসউদ আপন আপন দল নিয়ে পৃথক হয়ে যায়। দ্বিতীয়ত সাহাবায়ে কিরা- মের নজীরবিহীন আত্মনিবেদন ও রসূলুল্লাহ সো)-র প্রতি তাদের অনুপম অনুরাগ, জন্ত্রম ও আনুগত্য দেখে কোরাইশরা ভীত হয়ে যায় এবং সন্ধি করতে সম্মত হয়। অথচ তাদের জন্য মুসলমানদেরকে নিশ্চিহৎ করে দেওয়ার এর চাইতে উত্তম সুযোগ আর ছিল না। কেননা, তারা নিজেদের বাড়ী ঘরে ছিল এবং মুসলমানগণ ছিলেন প্রবাসী । পানির জায়গাগুলো তাদের অধিকারে ছিল। মুসলমানগণ ছিলেন ঘাস পানিবিহীন প্রান্তরে । তাদের পূর্ণ রণশক্তি ছিল। মুসলমানদের কাছে তেমন অস্ত্রশস্ত্রও ছিল না। কিন্তু আল্লাহ্ তা'আলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দেন। তাদের দলের অনেক লোক রসূলুল্লাহ্ (সা)-র সাথে সাক্ষাৎ ও মেলা- মেশার সুযোগ পায় । ফলে অনেকের অন্তরে ইসলাম ও ঈমান আসন করে নেয় এবং পরে তারা মুসলমান হয়ে যায়। তৃতীয়ত সন্ধি ও শান্তি স্থাপনের কারণে পথঘাট নিরাপদ হয়ে যায় এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে সকল বাধা অপসারিত হয় । আরব গোল্রসমূহের বিভিন্ন প্রতিনিধি দল রসূলুল্লাহ (সা)-র খিদমতে উপস্থিত হওয়ার সুযোগ পায়। রসূলুল্লাহ (সো) ও সাহা- বায়ে কিরাম আরবের কোণে কোণে ইসলামের দাওয়াত পেঁছিয়ে দেন। বিভিন্ন রাজা বাদ- শাহ্র নামে ইসলামের দাওয়াতনামা প্রেরণ করা হয়। তাদের মধ্যে কয়েকজন বড় বড় বাদশাহ্ ইসলাম গ্রহণ করেন । এসব কার্যক্রমের ফল এই দাঁড়ায় যে, হুদায়বিয়ার ঘটনায় রস্লুল্লাহ্ (সা)-র ব্যাপক দাওয়াত ও ওমরার জন্য বের হওয়ার তাকীদ সত্ত্বেও যেখানে দেড় হাজারের বেশি মুসলমান জঙ্গে ছিল না, সেখানে হুদায়বিয়ার সন্ধির পর দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে থাকে । এই সময়েই সপ্তম হিজরীতে খায়বর বিজিত হয়, যার ফলে বিপুল পরিমাণে সমরোপকরণ হস্তগত হয় এবং মুসলমানদের সমর শক্তি সুসংহত হয়। সন্ধির পর দুই বছর অতিক্রান্ত না হতেই মুসলমানদের সংখ্যা এত বেড়ে যায়, যা অতীতের সকল রেকর্ড তঙ্গ করে। এরই ফলস্বরূপ কোরাইশদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গের দরুন যখন ০ //4.0910190781-0017
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।