88 তফসীরে মাআরেফুল-কফোরআন ॥ অজ্টম খণ্ড শুনলাম । আপনি ফিরে গিয়ে বলে দিন যে, এটা কিছুতেই সম্ভবপর নয়। তাদের জওয়াব সুনে হযরত ওসমান (রা) যখন মক্কার দিকে রওয়ানা হলেন, তখন পথিমধ্যে আবান ইবনে সাঈদের সাথে দেখা হল। আবান তাঁকে পেয়ে খুবই আনন্দিত হল এবং নিজ আশ্রয়ে নিয়ে বললঃ আপনি মস্ধকায় পয়গাম নিয়ে ষেখানে ইচ্ছা যেতে পারেন। এ ব্যাপারে আপনি মোটেও চিন্তা করবেন না। অতঃপর নিজের অস্বকে হযরত ওসমান রো)-কে আরোহণ করিয়ে মন্ধায় প্রবেশ করল। আবানের গোল্ বন্ সাঈদ মক্কায় অসাধারণ প্রভাব-প্রতিপত্তির অধিকারী ছিল। হযরত ওসমান রো) এক একজন সরদারের কাছে পৌছলেন এবং রসূলুল্লাহ সো)-র পয়গাম পৌছালেন। কত্ত সবাই তা প্রত্যাখ্যান করল। অতঃপর হযরত ওসমান রো) দুর্বঙগ ও অক্ষম মুসলমানদের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের কাছে রসূলুল্লাহ (সা)-র পয়গাম পৌছালেন। তারা খুবই আনন্দিত হল এবং রসূলুল্লাহ্ সো)-কে সালাম বলল। পয়গাম পৌছানোর কাজ সমাপ্ত হলে মক্কাবাসীরা হযরত ওসমান (রা)-কে বলল £ আপনি ইচ্ছা করলে তওয়াফ করতে পারেন । হযরত ওসমান রো) বললেন £ আমি তও- ম্নাফ করতে পারি না, যে পর্যন্ত রসূলুল্লাহ (সা) তওয়াফ না করেন। হযরত ওসমান (রা) মন্ধায় তিন দিন অবস্থান করেন এবং কোরাইশদের রাষী করাবার প্রচেষ্টা চালান । নবম অংশ £ মক্কাবাসী ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ এবং মন্তাবাসীদের সত্তর- জনের গ্রেফতারী £ ইতিমধ্যে কোরাইশরা তাদের পঞ্চাশজন লোককে রসূলুল্লাহ (সা)-র নিকটে পৌছে সুযোগ বুঝে তাঁকে হত্যা করার জন্য নিযুক্ত করল । তারা সুযোগের অপে- ক্ষায়ই ছিল, এমতাবস্থায় রস্লুল্লাহ্ সা)-র হিফাযত ও দেখাশুনায় নিষুক্ত হযরত মুহাম্মদ ইবনে মাসলামা তাদের সবাইকে গ্রেফতার করে রসূলুল্লাহ সো)-র সামনে উপস্থিত করলেন । অপরদিকে হযরত ওসমান রো) মন্কায় ছিলেন এবং তার সাথে আরও প্রায় দশজন মুসলমান মন্ধা পৌছেছিলেন। কোরাইশরা তাদের পঞ্চাশজনের গ্রেফতারীর সংবাদ শুনে হযরত ওসমানসহ সব মুসলমানকে আটক করল। এতন্বতীত কোরাইশদের একদল সৈন্য মুসল- মান সৈন্যবাহিনীর দিকে অগ্রসর হয়ে তাদের প্রতি তীর ও প্রস্তর নিক্ষেপ করল। এতে একজন সাহাবী ইবনে যনীম শহীদ হলেন। মুসলমানরা ফোরাইশদের দশজন অস্থারোহীকে গ্রেফতার করে নিল। অপরপক্ষে হযরত ওসমান রো)-কে হত্যা করা হয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ল । দশম্ম অংশ ঃ বায়'আতে-রিষওযানের ঘটনা $ হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের সংবাদ শুনে রসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামকে একটি রক্ষের নীচে একগ্ত করলেন, যাতে সবাই জিহাদের জন্য রসূলুল্লাহ সো)-র হাতে বায়'আত করেন৷ সকলেই তাঁর হাতে বায়'আত করলেন। এই সূরায় এই বায়'আতের কথা উল্লেখ করা হয়েছে। সহীহ্ হাদীসসমূহে এই বায়'আতে অংশগ্রহণকারীদের অসাধারণ ফযীলত বর্ণিত হয়েছে । হযরত ওসমান রো) রসূ- ' লুল্লাহ্ (সা)-র নির্দেশে মক্কা গমন করেছিলেন। তাই তাঁর পক্ষ থেকে রসূলুল্লাহ (সা) নিজের এক হাতের উপর অপর হাত রেখে বললেন ঃ এটা ওসমানের বায়“"আত । তিনি নিজের হাতকেই ওসমানের হাত গণ্য করে বায়'আত করলেন। এই বিশেষ ফযীলত হযরত ওসমানেরই বৈশিস্ট্য। একাদশ অংশ ঃ হদাযসবিক্সার ঘটনা ঃ অপরদিকে মক্কাবাদীদের মনে আল্লাহ্ তা“আলা মুসলমানদের প্রতি ভয়ভীতি সঞ্চার করে দিলেন। তারা স্বয়ং সন্ধি স্থাপনে উদ্যোগী //4.091019021-0017
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।