৪০ তফসীরে মা'আরেফুল-ফোরআন ॥ অষ্টম খণ্ড গ্রামবাসী সাথে চলতে অস্বীকৃতি জাপন করল এবং বলল $ মুহাম্মদ (সা) ও তাঁর সহচরগণ আমাদেরকে শক্তিশালী কোরাইশদের সাথে সংঘর্ষে লিপ্ত করতে চায়। তাদের পরিণাম এটাই হবে ষে, তারা এই সফর থেকে জীবিত ফিরে আসতে পারবে না।---€মাষহারী ) তৃতীয় জংশ মন্ধাতিমুখে খান্রা £ ইমাম আহমদ, বুখারী, আবূ দাউদ, নাসায়ী প্রমু- খের বর্ণনা অনুযায়ী রস্লুল্লাহ্ (সা) রওয়ানা হওয়ার পূর্বে গোসল করে নতুন পোশাক পরিধান করলেন এবং স্বীয় উত্্রশ কাসওয়ার পৃষ্ঠে সওয়ার হলেন। তিনি উচ্মমুল মুমিনীন হযরত উম্মে সালমাকে সঙ্গে নিলেন এবং তাঁর সাথে মুহাজির, আনসার ও গ্রামবাসী মুসল- মানদের একটি বিরাট দল রওয়ানা হল। অধিকাংশ রেওয়ায়েতে তাদের সংখ্যা চৌদ্দশ বর্ণনা করা হয়েছে। রসূলুল্লাহ সো)-র স্বপ্নের কারণে এই মুহূর্তেই মক্কা বিজিত হয়ে যাওয়ার ব্যাপারে তাদের কারো মনে কোনরাপ সন্দেহ ছিল না। অথচ তরবারি ব্যতীত তাদের কাছে অন্য কোন অস্ত্র ছিল না। তিনি সাহাবায়ে-কিরামসহ ধিলকদ মাসের শুরুতে সোমবার দিন রওয়ানা হন এবং যুলহুলায়ফায় পৌছে ইহ্রাম বাঁধেন।_(মাযহারী ) চতুর্থ জংশ মন্কাবাসীদের মুকাবিলার প্রস্ততি ঃ$ রসূলুজাহ্ সো) একটি বড় দল নিয়ে মক্কা রওয়ানা হয়ে গেছেন--এই খবর যখন মক্ধকাবাসীদের কাছে পেঁশছল, তখন তারা পরামর্শ সভায় একব্রিত হল এবং বলল £ মুহাম্মদ (সো) সহচরগণসহ ওমরার জন্য আগমন কর- ছেন। যদি আমরা তাকে নির্বিঘ্বে মস্কায় প্রবেশ করতে দিই, তবে সমগ্র আরবে এ কথা ছড়িয়ে পড়বে ষে, সে আমাদেরকে পরাজিত করে মন্ধায় পৌছে গেছে । অথচ আমাদের ও তার মধ্যে একাধিক যুদ্ধ হয়ে গেছে। অতঃপর তারা শপথ করে বলল £ আমরা কখনো এরূপ হতে দেব না। সেমতে রসূলুল্লাহ্ (সা)-কে বাধা দেওয়ার জন্য খালিদ ইবনে ওয়ালীদের নেতৃত্বে একটি দল মক্কার বাইরে “কুরাউল-গামীম” নামক স্থানে প্রেরণ করা হল। তারা আশেপাশের গ্রামবাসীদেরকেও দলে ভিড়িয়ে নিল এবং তায়েফের বনী সকীফ গোল্রও তাদের সহযোগী হয়ে গেল। তারা বালদাহ্ নামক স্থানে শিবির স্থাপন করল। অতঃপর তারা সবাই পরস্পরে রস্লুল্লাহ্ (সা) কে মন্কা প্রবেশে বাধা দেওয়ার এবং তাঁর মুকাবিলায় যুদ্ধ করার শপথ করল। সংবাদ পেনছানোর একটি জভাবনীয় সরল পদ্ধতি £ তারা রসূলুল্লাহ (সা)-র অবস্থা সম্পর্কে অবহিত থাকার জন্য এই ব্যবস্থা গ্রহণ করে যে, বালদাহ্ থেকে নিয়ে রসূলুল্লাহ্- (জো)-র পৌছার স্থান পর্যন্ত প্রত্যেকটি পাহাড়ের শুঙ্গে কিছু লোক মোতায়েন করে দেয়-_ যাতে মুসলমানদের সম্পূর্ণ গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের নিকটবর্তী পাহাড়ওয়ালা উচ্চস্বরে দ্বিতীয় পাহাড়ওয়ালা পর্যন্ত, সে তৃতীয় পর্যন্ত এবং সে চতুর্থ পর্যন্ত সংবাদ পেৌছিয়ে দেয় । এভাবে কয়েক মিনিটের মধ্যে রসূলুলাহ্ (সা)-র গতিবিধি সম্পর্কে বালদাহে অবস্থানকারীরা অবহিত হয়ে ষেত। রস্লুল্লাহ (সা)-র সংবাদ প্রেরক $ মক্কাবাসীদের অবস্থা গোপনে পর্যবেক্ষণ করে সংবাদ প্রেরণের জন্য রসূলুল্লাহ (সা) বিশর ইবনে সুফিয়ানকে আগেই মন্ধা পাঠিয়ে দিয়ে- ছিলেন। তিনি মক্কা থেকে ফিরে এসে মন্কাবাসীদের উপরোক্ত সামরিক প্রস্তুতি ও পূর্ণ শক্তিতে বাধা দানের সংকল্পের কথা অবহিত করলেন । রসূলুল্লাহ্ (সা) বললেন ঃ কোরাইশদের . জন্য আক্ষেপ, কয়েকটি যুদ্ধে ক্ষতবিক্ষত হওয়া সন্ত্বেও তাদের রপোম্মাদনা এতটুকু দমেনি। //4.091019021-0017
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।