তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৮ম খন্ড
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ তফসীরে মা'আরেফুল কোরআন। অম্টম খণ্ড পাথিব জীবন নিছক (ধ্বংসশীল, যেমন মনে করে ) প্রতারণার সামগ্রী। (সুতরাং পাথিব সম্পদ ঘখন ধ্বংসশীল এবং পরকালের ধন চিরস্থায়ী, তখন তোমাদের উচিত ) তোমাদের পালনকর্তার দিকে এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও, যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর বিস্তৃতির সম্মান (অর্থাৎ এর চাইতে কম নয়, বেশী হতে পারে ) এটা প্রস্তুত করা হয়েছে, তাদের জন্য, যারা আল্লাহ্‌ ও তার রস্লগণের প্রতি বিশ্বাস রাখে। এটা অর্থাৎ ক্ষমা ও সন্তষ্টি আল্লাহ্‌র অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা, এটা দান করেন।. আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল। (এতে ইঙ্গিত আছে যে, কেউ যেন নিজ আমলের কারণে গবিত না হয় এবং জান্নাত দাবী না করে বসে। জান্নাত নিছক আমার অনুগ্রহ, যা লাভ করা আমার ইচ্ছার উপর নির্ভর- শীল। কিন্তু আমি নিজ কৃপায় যারা এসব আমল করে, তাদের সাথে আমার ইচ্ছাকে জড়িত করেছি। ইচ্ছা নাকরাও আমার ক্ষমতাধীন )। আনুষঙ্গিক জাতব্য বিষয় পূর্ববতী আয়াতসমূহে জান্নাতী ও জাহান্নামীদের পরকালীন চিরস্থায়ী অবস্থা বণিত হয়েছিল। মানুষের জন্য পরকালের নিয়ামত থেকে বঞ্চিত হওয়া এবং আযাবে গ্রেফতার হওয়ার বড় কারণ হচ্ছে পাধিব ক্ষণস্থায়ী সুখ ও তাতে নিমগ্ন হয়ে পরকাল থেকে উদা- সীন হয়ে যাওয়া । তাই আলোচ্য আয়াতসমূহে বর্ণনা করা হয়েছে যে, ক্ষণস্থায়ী দুনিয়া মোটেই ভরসা করার যোগ্য নয়। পাথিব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় এবং যাতে দুনিয়াদার ব্যস্তি মগ্ন ও আনন্দিত থাকে, প্রথমে সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে পাথিব জীবনের মোটামুটি বিষয়গুলো যথাক্রমে এই ঃ প্রথমে ক্রীড়া, এরপর কৌতুক, এরপর সাজসজ্জা, এরপর পারস্পরিক অহমিকা, এরপর ধন ও জনের প্রাচুর্য নিয়ে পারস্পরিক গরববোধ। ৬এট শব্দের অর্থ এমন খেলা, যাতে মোটেই উপকার লক্ষ্য থাকে না যেমন কচি শিশুদের অঙ্গ চালনা। $$ঃ এমন খেলাধূলা, যার আসল লক্ষ্য চিত্তবিনোদন ও সময় ক্ষেপণ হলেও প্রসঙ্গক্রমে ব্যায়াম অথবা অন্য কোন উপকারও অজিত হয়ে যায়। যেমন বড় বালকদের ফুটবল, লক্ষ্যভেদ অর্জন ইত্যাদি খেলা। হাদীসে লক্ষ্যভেদ অর্জন ও সাঁতার অনুশীলনকে উত্তম খেলা বলা হয়েছে। অঙ্গ-সঙ্জা, পোশাক ইত্যাদির মোহ সর্বজনবিদিত । প্রত্যেক মানুষের জীবনের প্রথম অংশ ক্রীড়া অর্থাৎ ৬) এর মধ্য দিয়ে অতিবাহিত হয়। এরপর 59) শুরু হয়, এরপর সে অঙ্গসজ্জায় ব্যাপৃত হয় এবং শেষ বয়সে সম- সাময়িক ও সমবয়সীদের সাথে প্রতিযোগিতার প্রেরণা সৃঙ্টি হয়। উল্লিখিত ধারাবাহিকতার প্রতিটি স্তরেই মানুষ নিজ অবস্থা নিয়ে সন্তষ্ট থাকে এবং একেই সর্বোত্তম জান করে । কিন্তু যখন এক স্তর ডিঙিয়ে অন্য স্তরে গমন করে, তখন বিগত স্তরের দুর্বলতা ও অসারতা তার দুষ্টিতে ধরা পড়ে। বালক-বালিকারা খেলাধূলাকে জীবনের সম্পদ ও সর্বরহৎ ধন মনে করে। কেউ তাদের খেলার সামগ্রী ছিনিয়ে নিলে ///.091019021-0017

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।